ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক Logo জনবিচ্ছিন্ন গণহত্যার দায়ে নিষিদ্ধ আ’লীগ Logo ক্যান্সার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের Logo রায়ের বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ববি হাজ্জাজের Logo কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি Logo বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা Logo কত ওয়াটের ইমারশন রড কিনলে বিদ্যুৎ খরচ কম? Logo মানসিকভাবে আঘাত পাওয়া মানুষ কেন একসময় একা থাকতে পছন্দ করেন Logo হলিউডের আলোচিত চলচ্চিত্র ‘ইয়োর মাদার ইয়োর মাদার ইয়োর মাদার’ Logo ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী

বিজয়নগরে জয়ন্তিকা এক্সপ্রেসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল গরুবাহী পিকআপ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের কাছে ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে গরুবাহী একটি পিকআপের (নং-ঢাকা মেট্রো, ন-১৫-৯২২০) সংঘর্ষের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পিকআপচালক আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া পিকআপে থাকা একটি গরু গুরুতর আহত হলে পরে সেটি জবাই করা হয়। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, একটি গরুবাহী পিকআপ লেভেলক্রসিং পার হওয়ার সময় রেললাইনের ওপর আটকে পড়ে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি পিকআপটিকে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। তিনি আরও জানান, দুর্ঘটনার পর কিছু সময় ট্রেন চলাচল ব্যাহত হলেও পরে পিকআপটি সরিয়ে নেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক

বিজয়নগরে জয়ন্তিকা এক্সপ্রেসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল গরুবাহী পিকআপ

আপডেট সময় ০২:৫৫:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬