ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক Logo জনবিচ্ছিন্ন গণহত্যার দায়ে নিষিদ্ধ আ’লীগ Logo ক্যান্সার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের Logo রায়ের বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ববি হাজ্জাজের Logo কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি Logo বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা Logo কত ওয়াটের ইমারশন রড কিনলে বিদ্যুৎ খরচ কম? Logo মানসিকভাবে আঘাত পাওয়া মানুষ কেন একসময় একা থাকতে পছন্দ করেন Logo হলিউডের আলোচিত চলচ্চিত্র ‘ইয়োর মাদার ইয়োর মাদার ইয়োর মাদার’ Logo ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী

নবীনগর উপজেলা দ্বিতীয় স্থান অর্জন করেন কৃষি কথা গ্রাহক সম্প্রসারণে কুমিল্লা অঞ্চলের

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা কৃষি অফিস জনপ্রিয় কৃষি বিষয়ক ম্যাগাজিন “কৃষি কথা”র গ্রাহক তৈরিতে কুমিল্লা অঞ্চলে দ্বিতীয় স্থান অর্জন করেছে। এ অর্জনের স্বীকৃতিস্বরূপ উপজেলা কৃষি অফিসারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। গত (২০/০৫/২৬) কুমিল্লায় কৃষি তথ্য সার্ভিস, কুমিল্লা অঞ্চলের আয়োজনে “টেকসই কৃষি উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে খাল খননের ভূমিকা” শীর্ষক এক সেমিনারে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আজিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো.মসীহুর রহমান, পরিচালক, কৃষি তথ্য সার্ভিস। এসময় ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুর জেলার উপপরিচালকবৃন্দসহ কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। চলতি বছরে কৃষক পর্যায়ে জনপ্রিয় কৃষি ম্যাগাজিন কৃষি কথা”র পাঠক ও গ্রাহক সংখ্যা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় নবীনগর উপজেলা কৃষি অফিস কুমিল্লা অঞ্চলে দ্বিতীয় স্থান অর্জন করে। জেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটন বলেন, “কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ও তথ্যভিত্তিক চাষাবাদে উদ্বুদ্ধ করতে ‘কৃষি কথা’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও কৃষকদের মাঝে কৃষি বিষয়ক জ্ঞান পৌঁছে দিতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক

নবীনগর উপজেলা দ্বিতীয় স্থান অর্জন করেন কৃষি কথা গ্রাহক সম্প্রসারণে কুমিল্লা অঞ্চলের

আপডেট সময় ০২:৫৫:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬