ঢাকা ০২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন Logo কালিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন Logo দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত Logo গলাচিপায় (সি-পি-পি) স্বেচ্ছা সেবক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ Logo উখিয়ায় নলকূপের পাইপ দিয়ে গ্যাস নির্গমনের আগুন জ্বলবে আরো ১ সপ্তাহ, ২০০ মিটারের বাসিন্দাদের সরানোর পরামর্শ বাপেক্সের Logo কালীগঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি: লুট হওয়া বৈদ্যুতিক সামগ্রী উদ্ধার, গ্রেফতার ২ Logo স্বরূপকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সাবেক সেনা সদস্য সফিকুল ইসলাম Logo ফুলতলায় বরণপাড়া বায়োগ্যাস পল্লী উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বায়োগ্যাস উৎপাদনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি Logo টঙ্গী পশ্চিম থানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল Logo মধুপুরের বংশাই নদী জোর কদমে চলছে পুনরুদ্ধারের কাজ

ঈদের আগে বকেয়া বেতন-বোনাসের দাবিতে সুনামগঞ্জে হোটেল শ্রমিকদের বিক্ষোভ

পবিত্র ঈদুল আজহার আর মাত্র বাকি কয়েকদিন। দেশজুড়ে যখন উৎসবের আমেজ, তখন বকেয়া বেতন ও আইনানুগ উৎসব বোনাসের দাবিতে রাজপথে নামতে বাধ্য হয়েছেন সুনামগঞ্জের হোটেল, রেস্টুরেন্ট ও বেকারি শ্রমিকরা। বৃহস্পতিবার (২১ মে) ও পূর্বের দিন বুধবার বিকেলে শহরের রায়পাড়ায় এক বিশাল বিক্ষোভ মিছিল ও পৃথক প্রতিবাদ সমাবেশ করেছে ‘সুনামগঞ্জ জেলা হোটেল, রেষ্টুরেন্ট, মিষ্টি ও বেকারি শ্রমিক ইউনিয়ন’ (রেজি নং চট্র-২৮৮৩)। সুনামগঞ্জ পৌরসভার রায়পাড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ের সম্মুখ হতে শ্রমিকরা লাল পতাকা হাতে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে। পরে মিছিলটি পুনরায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ের সামনে এসে এক জরুরি প্রতিবাদ সভায় মিলিত হয়। সংগঠনের জেলা কমিটির সভাপতি সুরঞ্জিত দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক টিটু দাসের পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু। বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনির মিয়া, জেলা কমিটির কোষাধ্যক্ষ জিয়াউর রহমান, প্রচার সম্পাদক আল আমিন, সংগঠনের সক্রিয় সদস্য মতিউর রহমান ও সৌরভ মালাকার প্রমুখ। সমাবেশে সমাপনী বক্তব্যে সভাপতি সুরঞ্জিত দাস স্থানীয় প্রশাসন ও হোটেল মালিক সমিতির প্রতি তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেন। সমাবেশ থেকে অনতিবিলম্বে সকল হোটেল, রেস্টুরেন্ট ও বেকারি শ্রমিকের বকেয়া মজুরি এবং শতভাগ ঈদ বোনাস পরিশোধের জোর দাবি জানানো হয়। নেতৃবৃন্দ সাফ জানিয়ে দেন, ঈদের ছুটির আগেই যদি প্রতিটি শ্রমিকের পকেটে তাদের কষ্টের টাকা বুঝিয়ে দেওয়া না হয়, তবে সুনামগঞ্জের সমস্ত হোটেল ও রেস্টুরেন্ট সেক্টরে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও ধর্মঘটসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এর ফলে উদ্ভূত যেকোনো অপ্রীতিকর পরিস্থিতির সম্পূর্ণ দায়ভার মালিকপক্ষ ও সংশ্লিষ্ট প্রশাসনকেই বহন করতে হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন

ঈদের আগে বকেয়া বেতন-বোনাসের দাবিতে সুনামগঞ্জে হোটেল শ্রমিকদের বিক্ষোভ

আপডেট সময় ০২:৫৭:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬