ঢাকা ১১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক Logo জনবিচ্ছিন্ন গণহত্যার দায়ে নিষিদ্ধ আ’লীগ Logo ক্যান্সার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের Logo রায়ের বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ববি হাজ্জাজের Logo কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি Logo বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা Logo কত ওয়াটের ইমারশন রড কিনলে বিদ্যুৎ খরচ কম? Logo মানসিকভাবে আঘাত পাওয়া মানুষ কেন একসময় একা থাকতে পছন্দ করেন Logo হলিউডের আলোচিত চলচ্চিত্র ‘ইয়োর মাদার ইয়োর মাদার ইয়োর মাদার’ Logo ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী

কুড়িগ্রামে প্রস্তাবিত বাংটুর ঘাট সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল

কুড়িগ্রাম সদর উপজেলার ধরলার নদীর উপর প্রস্তাবিত বাংটুর ঘাটে একটি সেতু নির্মাণের জায়গা পরিদর্শন করলেন চীনা রোড ব্রিজ কর্পোরেশনের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল। শনিবার দুপুরে চীনের রোড ব্রিজ কর্পোরেশনের প্রধান প্রকৌশলী জাইয়া সাই এর নেতৃত্বে ৫ সদস্যের দল বাংটুর ঘাট এলাকায় সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে ধরলার দুই পাড় পরিদর্শন করেন। চীনা প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন, চীনা রোড ব্রিজ কর্পোরেশনের বিজনিস ম্যানেজার ইউ জিগিং, মার্কেটিং ম্যানেজার ওয়াং জিংওয়েই, ডিজাইন ইঞ্জিনিয়ার পেংটাও, এ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শানতোনো। এসময় বাংলাদেশের সেতু বাস্তবায়ন ও ভবন ব্যবস্থাপনা ইউনিটের তত্বাবধায়ক প্রকৌশলী মো: এবাদত আলী, কুড়িগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো: সাইফুর রহমান, জেলা বিএনপি’র আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাসিবসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। প্রতিনিধি দল সদর উপজেলার শিবরাম বাংটুর ঘাট এলাকায় ধরলার নদীর উপর ১হাজার ৭৫০ মিটার প্রস্তাবিত সেতু নির্মাণের নকশা প্রনয়ন ও কারিগরি বিষয় পরিদর্শন করেন। এর আগে ধরলা নদী দ্বারা বিচ্ছিন্ন ফুলবাড়ী উপজেলাসহ নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সদরের শিবরাম বাংটুর ঘাট এলাকায় সেতু নির্মাণের প্রস্তাবনা দেয় এলজিইডি। সেতুটি নির্মাণ হলে যোগাযোগের সুবিধাসহ জীবন মান উন্নয়ন হবে ৩ উপজেলা ৮ লক্ষাধিক মানুষের। সুবিধা মিলবে জেলার ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর কেন্দ্রীক পণ্য আনা নেয়ারও সুযোগ বৃদ্ধি পাবে। বাংলাদেশের সেতু বাস্তবায়ন ও ভবন ব্যবস্থাপনা ইউনিটের তত্বাবধায়ক প্রকৌশলী মো: এবাদত আলী জানান, ঈদের পরে একটি স্টাডি টিম এসে সেতু নির্মাণের বিস্তারিত সুবিধা নির্নয় করার পর রির্পোট দিলে ব্যবস্থা নেয়া হবে। এখন সম্ভাব্যতা যাচাই বৃষ্টির পরিদর্শনের কাজটি চীনা প্রতিনিধি দলসহ এ প্রকল্পের আওতায় করা হচ্ছে বলে জানিয়ে আগামীতে এটির বিস্তারিত বলা সম্ভব হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক

কুড়িগ্রামে প্রস্তাবিত বাংটুর ঘাট সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল

আপডেট সময় ০৩:১১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬