ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন Logo বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষক মাত্র ৩ জন: ১২ পদের ৯টিই শূন্য Logo বদলগাছীতে জাতীয় কবি “ নজরুল বর্ষের “ সমাপনী ও পুরস্কার বিতরণ Logo কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি Logo ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি Logo আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত Logo মানবিক বিবেচনায় ছাড় না দিলে কঠোর কর্মসূচি আগামীতে Logo শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান Logo কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা Logo প্রবীণরা বোঝা নয় তারা আমাদের শিকড়-আবুজার ইজাজুল হক

রামিসা হত্যাকারীসহ নারী ও শিশু ধর্ষণ এবং নির্যানতকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

রাজধানী ঢাকায় শিশু রামিসা হত্যাকান্ডসহ অন্যান্য নারী ও শিশু ধর্ষণ এবং নির্যানতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) দুপুরে শহরের দয়াময়ী মোড়ে জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক ও জেলা শিশু সুরক্ষা এডভোকেসি নেটওয়ার্ক এই মানববন্ধন কর্মসুচির আয়োজন করে। মানববন্ধন চলকালে কিছু সময়ের জন্য প্রতীকী সড়ক অবরোধ করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, সাবেক পৌর কাউন্সিলর সিদ্ধার্থ সংকর রায়, অ্যাডভোকেট শামীম আরা, নারী নেত্রী রায়হানা রহমান লতা, উন্নয়ন কর্মী মুর্শেদ ইকবাল, বিমল জেমস কস্তা, শিক্ষার্থী মারজানা শেখ মেহজাবিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, রাজধানীতে নৃসংশভাবে শিশু রামিসার হত্যাকারীকে দ্রুত সময়ের মধ্যে বিচার শেষ করে ফাঁসি কার্যকর করতে হবে। এছাড়াও চট্টগ্রামে শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। জামালপুরে গত এক মাসে ১৩টি নারী ও শিশু ধর্ষণ এবং নির্যাতনের ঘটনা ঘটছে। সঠিক বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় এমন ঘটনা অব্যাহত রয়েছে। সরকার ও প্রশাসনের উদাসীনতার কারণে অপরাধীরা আইনের ফাকফোকর দিয়ে নির্বিঘেœ ও নিরাপদে চলাফেরা করে। এতে করে অপরাধের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। অপরাধীদের শাস্তি নিশ্চিত করা ও সামাজিকভাবে শিশুদের সুরক্ষা প্রদানে দ্রুত ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি আহবান জানান বক্তারা। এ সময় মানববন্ধন চলাকালে শিশু রামিসাসহ সকল নারী ও শিশু ধর্ষণ ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে প্রতীকীভাবে দশ মিনিটের জন্য শহরের দয়াময়ী মোড় অবরোধ করে রাখা হয়। কর্মসুচিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন

রামিসা হত্যাকারীসহ নারী ও শিশু ধর্ষণ এবং নির্যানতকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৩:১৫:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬