ঢাকা ১১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

শ্রীমঙ্গলে চাল বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি উদ্বোধন করেন এমপি মুজিবুর রহমান চৌধুরী

পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে শ্রীমঙ্গল পৌরসভা ও সদর ইউনিয়ন প্রাঙ্গণে পৃথক আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দরিদ্র মানুষের মাঝে ১০ কেজি করে বিনামূল্যে চাল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিজিএফ চাল বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, বিএনপি নেতা শামিম আহমেদ, মোঃ ইয়াকুব আলী, য্বুদল নেতা মহিউদ্দিন জারু প্রমুখ। পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, পৌরসভায় বসবাসরত ৪ হাজার ৬২৫জন কার্ডধারী হতদরিদ্র মানুষের জন্য মোট ৪৬.২৫০ মেট্টিক টান চাল বরাদ্দ করা হয়েছে। রোববারের মধ্যেই সকল ওয়ার্ডে বিতরণ কার্যক্রম সম্পন্ন হবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল জানান, উপজেলার ৯ ইউনিয়নের ১৭ হাজার ৮৭৪ হতদরিদ্র পরিবারের জন্য ১৭৮.৭৪০ মেট্টিক টন চাল বরাদ্দ করা হয়েছে। রবিবারের মধ্যেই ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শেষ করা হবে। ইউএনও জিয়াউর রহমান জানান, সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের মাঝে এই চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। চাল পেয়ে উপকারভোগীরা জানান, ঈদের আগে সরকারের এই খাদ্য সহায়তা তাঁদের পরিবারের জন্য অনেক উপকারে আসবে। তাঁরা সরকারের এই উদ্যোগকে স্বাগত ও ধন্যবাদ জানিয়েছেন। অপরদিকে শনিবার দুপুরে ‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ি’ প্রতিপাদ্যকে সামনে শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। কর্মসূচি উদ্বোধন করেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

শ্রীমঙ্গলে চাল বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি উদ্বোধন করেন এমপি মুজিবুর রহমান চৌধুরী

আপডেট সময় ০৩:১৯:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬