ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন Logo বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষক মাত্র ৩ জন: ১২ পদের ৯টিই শূন্য Logo বদলগাছীতে জাতীয় কবি “ নজরুল বর্ষের “ সমাপনী ও পুরস্কার বিতরণ Logo কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি Logo ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি Logo আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত Logo মানবিক বিবেচনায় ছাড় না দিলে কঠোর কর্মসূচি আগামীতে Logo শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান Logo কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা Logo প্রবীণরা বোঝা নয় তারা আমাদের শিকড়-আবুজার ইজাজুল হক

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা: ১৩০০ টাকা বাঁচাতে গিয়ে ট্রাকে ঈদযাত্রা হলো শেষযাত্রা

ঈদের আনন্দ ভাগাভাগি করতে ১৩০০ টাকা কমে ট্রাকে করে রওনা হন ২২ জন যাত্রী। কিন্তু সেই যাত্রাই হলো তাদের জীবনের শেষযাত্রা! একে একে জীবন গেলো ১৫ জনের। সোমবার (২৫ মে) ভোরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক উল্টে ১৫ জনের মৃত্যু হয়। আর এ ঘটনায় আহত হন আরও বেশ কয়েকজন৷ এতে ঈদ আনন্দ রূপ নেয় বিষাদে। সরেজমিনে দেখা যায়, মহাসড়কের পাশেই ট্রাকটি উল্টে রয়েছে৷ এর মধ্যে রডগুলো মাটিতে পড়ে আছে৷ স্থানীয় লোকজন ভিড় করছেন।
ট্রাকের যাত্রী রব্বানী বলেন, আমার ঘুমন্ত অবস্থায় ছিলাম। হঠাৎ করেই দেখি ট্রাকটি উল্টে গেছে৷ এরপর আর কিছুই বলতে পারবো না। আমরা ট্রাকে ২২ জন যাত্রী ছিলাম।
ট্রাকের আরেক যাত্রী তরিকুল ইসলাম বলেন, ট্রাকটি নওগাঁ জেলার মান্দা উপজেলায় যাওয়ার কথা ছিল৷ আমরা চাঁপাইনবাবগঞ্জে যাওয়ার জন্য চট্টগ্রামের অলংকার থেকে উঠেছিলাম। মূলত বাসের ভাড়া জনপ্রতি ১৭০০ থেকে ১৮০০ টাকা চাওয়া হয়। কম টাকার জন্য আমরা ট্রাকে উঠি। আমরা ৪ জনে ২৩০০ টাকা দিই। এর মধ্যে আমার দুইজন মারা গেছে।
নিহতের এক আত্মীয় বলেন, আমার তিন জন আত্মীয় মারা গেছে৷ রাত ১০টায় তারা নওগাঁ যাওয়ার জন্য কম টাকায় ফেনী থেকে ট্রাকে ওঠে৷ ফেনী থেকে বাস ভাড়া ১৭০০-১৮০০ টাকা চাওয়া হয়৷ ট্রাকে জনপ্রতি ভাড়া ৩০০ থেকে ৪০০ টাকা নেওয়া হয়৷ কিন্তু কম টাকায় ট্রাকে ওঠায় তাদের এমন মৃত্যু হলো৷
স্থানীয়রা বলেন, ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে আসি৷ রড কেটে যাত্রীদের আমরা উদ্ধার করি। পাল্লাপাল্লি করে ওভারটেকের কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে৷ তাছাড়া এতো বড় দুর্ঘটনা হওয়ার কথা নয়।
স্থানীয় বাসিন্দা আব্দুল আজিজ বলেন, সকালে এসে দেখি ১৫ জনের মরদেহ পড়ে রয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছেন৷ নিহতের মরদেহ উদ্ধার করে থানার নিয়ে আসা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়৷

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা: ১৩০০ টাকা বাঁচাতে গিয়ে ট্রাকে ঈদযাত্রা হলো শেষযাত্রা

আপডেট সময় ০৮:৩২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬