ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত Logo মাইলস্টোন কলেজে ২২তম আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন Logo বাংলাদেশ কৃষি ব্যাংক ও ট্যাপট্যাপ সেন্ডের মধ্যে রেমিট্যান্স ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট চুক্তি স্বাক্ষরিত Logo হত্যা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ Logo বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে Logo বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর Logo ২০২৫-২৬ অর্থবছরে কেরুর ডিষ্ট্রিলারী বিভাগের লাভ ২২৪ কোটি টাকা Logo ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী Logo ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

ইসলামী ব্যাংকের উপর সরকার ও বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের প্রতিবাদে মানববন্ধন

কুমিল্লার চৌদ্দগ্রামে ইসলামী ব্যাংকের উপর সরকার ও বাংলাদেশ ব্যাংকের নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে মানববন্ধন করেছে সচেতন গ্রাহক ফোরাম। রোববার সকালে চৌদ্দগ্রাম বাজারস্থ ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধনে বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যাংকের গ্রাহক আবদুল্লাহ আল মাছুমের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যাংকের গ্রাহক কাজী মোঃ ইয়াছিন, অধ্যাপক শফিকুর রহমান, ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন। মানববন্ধনে বক্তারা বলেন, গ্রাহকদের আস্থা ব্যাংকে স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে মোঃ ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহাল করতে হবে। ব্যাংকের পরিবেশ ধ্বংসকারি ক্ষমতালোভী কুচক্রী এএমডি কামাল উদ্দিন জসীমকে অবিলম্বে বহিষ্কার করতে হবে। ব্যাংকের দৈনন্দিন কাজে অবৈধ হস্তক্ষেপ ও দৃশ্যমান উন্নতি না করতে পারার দায়ে ব্যাংকের বর্তমান চেয়ারম্যান ড. জুবায়দুর রহমানকে পদত্যাগ করতে হবে। ইসলামী ব্যাংকের উপর গভণর্রের অবৈধ হস্তক্ষেপ বন্ধ করতে হবে। ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুক খানকে জোরপূর্বক পদচ্যুত করা যাবে না। ইসলামী ব্যাংকিং খাত ধ্বংসের পাঁয়তারা বন্ধ করতে হবে। ব্যাংকের গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে এমডি ওমর ফারুক খানকে স্বপদে বহাল করতে হবে এবং অবিলম্বে এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করতে হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের উপর সরকার ও বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় ০১:৫৭:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬