ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জগন্নাথপুরে বাঁশের সাঁকোর বদলে ব্রিজ নির্মাণের দাবি, কয়ছর আহমদ এমপির সহযোগিতা কামনা এলাকাবাসীর Logo গজারিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা Logo লালমোহনে এসএসসির বৃত্তির ফলাফলে হা-মীমের শিক্ষার্থীদের চমক Logo ক্যান্সার সচেতনতামূলক সংলাপ ও পথশিশুদের মাঝে বস্ত্র বিতরণ Logo উপকুলের লবনাক্ত আবহাওয়া মাটিতে সাবেক ব্যাংকার জিয়াউদ্দিনের মাল্টা চাষে সফলতা Logo টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজে নতুন এডহক কমিটি, সভাপতি সরকার জাবেদ আহমেদ Logo শিবগঞ্জে ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা Logo লোহাগাড়ায় ১০০ মিটারের মধ্যে ৯টি অবৈধ করাতকল গিলে খাচ্ছে সংরক্ষিত বনাঞ্চল Logo চৌদ্দগ্রামে বিপুল পরিমাণ মাদক উদ্ধার Logo জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরীর মহা তাবু জলসা ও সমাপনী

কমলগঞ্জে ভিজিএফ চালের সাথে এক হাজার পরিবারের মধ্যে আনারস উপহার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের এক হাজার দরিদ্র মানুষের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়। ভিজিএফ চালের পাশাপাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ব্যক্তিগত পক্ষ থেকে একটি করে আনারস উপহার দেওয়া হয়েছে। শনিবার (২৩ মে) দুপুরে পতনঊষার ইউনিয়ন জনমিলন কেন্দ্রে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খানের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: আবুল হোসেন, ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক, বিএনপি নেতা জুনেদ আহমদ, ইউপি সদস্য সিরাজ খান, আব্দুল মুহিত, আশিকুর রহমান, ময়নুল ইসলাম রিপন প্রমুখ। পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, বিগত ইউপি নির্বাচনে আমার নির্বাচনী প্রতীক আনারস থাকায় এবারের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ এর চাল বিতরণের পাশাপাশি ব্যক্তিগত পক্ষ থেকে জ্যৈষ্ঠমাসের ফল হিসাবে এক হাজারটি পরিবারের মধ্যে এক হাজার পিস আনারস উপহার দিয়েছি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জগন্নাথপুরে বাঁশের সাঁকোর বদলে ব্রিজ নির্মাণের দাবি, কয়ছর আহমদ এমপির সহযোগিতা কামনা এলাকাবাসীর

কমলগঞ্জে ভিজিএফ চালের সাথে এক হাজার পরিবারের মধ্যে আনারস উপহার

আপডেট সময় ০২:০১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬