ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত Logo মাইলস্টোন কলেজে ২২তম আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন Logo বাংলাদেশ কৃষি ব্যাংক ও ট্যাপট্যাপ সেন্ডের মধ্যে রেমিট্যান্স ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট চুক্তি স্বাক্ষরিত Logo হত্যা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ Logo বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে Logo বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর Logo ২০২৫-২৬ অর্থবছরে কেরুর ডিষ্ট্রিলারী বিভাগের লাভ ২২৪ কোটি টাকা Logo ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী Logo ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

জলবায়ু ও নারী: সমস্যা ও সম্ভবনা সভা

জলবায়ু পরিবর্তন মোকাবিলা করে স্থিতিস্থাপক সমাজ গড়ে তুলতে নারীরা শক্তিশালী ভূমিকা পালন করতে পারে বলে মনে করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আজহার উদ্দিন। তাই জলবায়ু সমস্যা মোকাবিলার জন্য মূল স্টেকহোল্ডার হিসেবে নারীদের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে বলেও জানান তিনি। রবিবার (৪ মে) সকাল ১০টায় কক্সবাজার অরুণোদয় স্কুল সভাকক্ষে এন জেড একতা মহিলা সমিতি ও জাগো নারী উন্নয়ন সংস্থা কতৃক আয়োজিত, প্রকল্প-এম্পাওয়ার: ওমেন ফর ক্লাইমেট রেসিলিয়েন্ট সোসাইটিজ (ফেইজ-২) এর অধীনে ইউ এন ওমেন এর অর্থায়নে, মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় জলবায়ু ও নারীঃ সমস্যা ও সম্ভবনা জেলা পর্যায়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আজহার উদ্দিন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুব্রত বিশ্বাস। মতবিনিময় সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও পানিসংকট সরাসরি নারীর বিপণ্নতার সঙ্গে সম্পর্কিত। উপকূলীয় অঞ্চলে নারীরা পানির জন্য দূরে যেতে বাধ্য হন, যা তাঁদের স্বাস্থ্য, নিরাপত্তা ও মর্যাদাকে ঝুঁকির মধ্যে ফেলে। প্রজনন স্বাস্থ্য সমস্যা আরও জটিল হয়ে উঠছে। অনেক নারী মাসিকজনিত ব্যথায় জরায়ু অপসারণে বাধ্য হচ্ছেন, যা আমাদের সামাজিক ও স্বাস্থ্যব্যবস্থার সীমাবদ্ধতা তুলে ধরে। এ ছাড়া পারিবারিক নির্যাতন, আর্থিক দুর্বলতা ও মানসিক চাপ নারীদের জন্য ত্রিমুখী ঝুঁকি তৈরি করেছে। প্রধান অতিথি বলেন, জলবায়ু বিপর্যয়ের কারণে সব মানুষ ক্ষতিগ্রস্ত হলেও নারীর ওপর ক্ষতির মাত্রা অনেক বেশি এবং ভিন্ন মাত্রার। এই সত্য আজ বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় সব ভুক্তভোগী দেশে প্রতিষ্ঠিত। সহযোগিতামূলক প্রচেষ্টা এবং সম্মিলিত পদক্ষেপ আরও স্থিতিস্থাপক এবং টেকসই বিশ্ব বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কক্সবাজার জেলায় চরম ঝুঁকির মধ্যে থাকা মানুষের জীবন ও জীবিকার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় চ্যালেঞ্জ। জলবায়ু ঝুঁকিতে থাকা মানুগুলোকে বাঁচাতে না পারলে বিশ্বসভ্যতাই হুমকির মুখে পড়বে। মৌলিক উদ্দেশ্য হলো, প্রান্তিক পর্যায়ে নারী পরিচালিত সংগঠন সমূহকে শক্তিশালী করা এবং সরকারি বিভিন্ন ব্যবস্থাপনায় তাদের ভুমিকা জোরদার করে নারীদের আর্থ-সামাজিক উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা। আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাতা সংস্থা ইউ এন ওমেন এবং সহযোগি প্রতিষ্ঠান মানুষের জন্য ফাউন্ডেশন, এন জেড একতা সমিতি সমাজ সেবা মূলক কাজ বাস্তবায়ন করার জন্য বিশেষ ধন্যবাদ জানান। মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্কুলের প্রধান শিক্ষক বৃন্দ, নীতিনির্ধারক, পরিবেশ বিশেষজ্ঞ, নারী নেত্রী, গণমাধ্যম কর্মী এবং সুশীল সমাজ ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জলবায়ু ও নারী: সমস্যা ও সম্ভবনা সভা

আপডেট সময় ০২:০২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬