ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত Logo মাইলস্টোন কলেজে ২২তম আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন Logo বাংলাদেশ কৃষি ব্যাংক ও ট্যাপট্যাপ সেন্ডের মধ্যে রেমিট্যান্স ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট চুক্তি স্বাক্ষরিত Logo হত্যা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ Logo বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে Logo বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর Logo ২০২৫-২৬ অর্থবছরে কেরুর ডিষ্ট্রিলারী বিভাগের লাভ ২২৪ কোটি টাকা Logo ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী Logo ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

দুর্গাপুরের চার শহীদ পরিবার পেল ঈদ উপহার

ডেপুটি স্পিকারের উদ্যোগে

ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চার শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। ওনার পক্ষ থেকে চার শহীদ পরিবারের বাড়িতে বাড়িতে এই ঈদ উপহার পৌঁছে দেয়া হয়। শহীদ পরিবারের ঈদ আনন্দ নিশ্চিত করতে প্রতিটি পরিবারে ঈদ উপহার হিসেবে কোরবানির জন্য একটি করে খাসি, নতুন বস্ত্র ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেয়া হয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুর্গাপুর উপজেলার চার সন্তান শহীদ হন। তাঁরা হলেন উমর ফারুক, মাসুম বিল্লাহ, সাইফুল ইসলাম সেকুল ও জাকির হোসেন। উপহার পেয়ে আবেগাপ্লুত শহীদ পরিবারের সদস্যরা বলেন, ‘ব্যারিস্টার কায়সার কামাল সুখে-দুঃখে সব সময় আমাদের পাশে দাঁড়ান। এর আগেও তিনি নানাভাবে সহযোগিতা করেছেন। উনি আমাদের সন্তানের মতোই খোঁজ খবর নেন। ঈদের আগে এই উপহার পেয়ে আমরা খুবই আনন্দিত। মহান আল্লাহর কাছে ওনার জন্য দোয়া ও নেক হায়াত কামনা করছি। এছাড়া ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ওনার ব্যাক্তিগত পক্ষ থেকে সমাজে অসচ্ছল ব্যাক্তি, পিছিয়ে পরা জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এর জন্য বিভিন্ন মসজিদের ঈমাম, স্থানীয় সাংবাদিক, সুশীল শ্রেনী-পেশার মানুষদের মাধ্যমে তালিকা প্রস্তত করে বন্টন কাজ করা হচ্ছে। এ বিষয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘শহীদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক দায়িত্ব। তাঁদের মহান আত্মত্যাগের বিনিময়েই আমরা আজকের নতুন বাংলাদেশ পেয়েছি। এই বীর সন্তানদের পরিবারের পাশে আমরা অতীতেও ছিলাম, ভবিষ্যতেও থাকব।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দুর্গাপুরের চার শহীদ পরিবার পেল ঈদ উপহার

আপডেট সময় ০২:১৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬