ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত Logo মাইলস্টোন কলেজে ২২তম আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন Logo বাংলাদেশ কৃষি ব্যাংক ও ট্যাপট্যাপ সেন্ডের মধ্যে রেমিট্যান্স ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট চুক্তি স্বাক্ষরিত Logo হত্যা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ Logo বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে Logo বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর Logo ২০২৫-২৬ অর্থবছরে কেরুর ডিষ্ট্রিলারী বিভাগের লাভ ২২৪ কোটি টাকা Logo ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী Logo ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

ইসলামী ব্যাংককে ‘এস আলম মুক্ত’ রাখার দাবিতে দাগনভূঞায় মানববন্ধন ও বিক্ষোভ

ফেনীর দাগনভূঞায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-কে পুনরায় এস আলম গ্রুপের করাল গ্রাস থেকে রক্ষা, বর্তমান এমডির অপসারণ এবং ব্যাংকটিকে সম্পূর্ণভাবে এস আলম মুক্ত রাখার দাবিতে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মে) সকালে ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’-এর ব্যানারে দাগনভূঞা পৌরসভার স্কুল মার্কেট সংলগ্ন প্রধান সড়কে এ কর্মসূচী পালন করা হয়। গ্রাহক ফোরামের আহ্বায়ক কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক খাজা ওসমান ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সদস্য শহিদুল ইসলাম, লিয়াকত আলী, ওয়ালী উল্লাহ, মাহবুবুল হক, আতিক উল্লাহ, নুর নবী দুলাল, একরামুল হক, মোহাম্মদ ইছহাক, মঞ্জুরুল আলম, নজরুল হক রাহিক, জয়নাল আবেদিন, বদরুদ্দোজা মামুন, মোহাম্মদ ফয়সাল, ইয়াকুব আলী বিএসসি ও মোহাম্মদ আলমগীর প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, বিগত সরকারের আমলে একটি নির্দিষ্ট গোষ্ঠীর লুটপাটের কারণে দেশের শীর্ষস্থানীয় এই আর্থিক প্রতিষ্ঠানটি চরম সংকটে পড়েছিল। গ্রাহকদের আস্থার এই ব্যাংকে পুনরায় যদি সেই এস আলম গ্রুপকে পুনর্বহালের কোনো চক্রান্ত করা হয়, তবে সাধারণ গ্রাহক ও তৌহিদী জনতা তা রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে প্রতিহত করবে।সমাবেশে বক্তারা ইসলামী ব্যাংকের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় এস আলম গ্রুপের যেকোনো ধরনের পুনর্বহালের অপচেষ্টাকে কঠোর হস্তে দমনের হুঁশিয়ারি উচ্চারণ করেন। একই সাথে ব্যাংকের বর্তমান এমডির অপসারণ দাবি করেন তারা। মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, ব্যাংকের সাধারণ গ্রাহক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংককে ‘এস আলম মুক্ত’ রাখার দাবিতে দাগনভূঞায় মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট সময় ০২:২০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬