ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত Logo মাইলস্টোন কলেজে ২২তম আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন Logo বাংলাদেশ কৃষি ব্যাংক ও ট্যাপট্যাপ সেন্ডের মধ্যে রেমিট্যান্স ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট চুক্তি স্বাক্ষরিত Logo হত্যা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ Logo বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে Logo বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর Logo ২০২৫-২৬ অর্থবছরে কেরুর ডিষ্ট্রিলারী বিভাগের লাভ ২২৪ কোটি টাকা Logo ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী Logo ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন

মতলব উত্তর উপজেলা সর্ববৃহৎ ফরাজীকান্দি ইউনিয়নের দু’বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন করা হয়েছে। সোমবার (১ জুন) বাদ জোহর উপজেলার ফরাজীকান্দি কমপ্লেক্সের মসজিদে ফাতেমা তুজ যোহরার সামনে দু’বারের এই ইউপি চেয়ারম্যানের জানাজায় বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাযা নামাজ পড়ান এবং জানাযা শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন আল্লামা শায়খ মাসউদ আহমদ বোরহানি। জানাজা পূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রীপুত্র তানভীর হুদা। এ সময় আরো বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ বশির সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমীন স্বপন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল গনি তপাদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক শামসুজ্জামান ডলার, সমাজসেবক ও রাজনীতিবিদ গাজী শাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপি নেতা আব্দুস সোবাহান রানা, উপজেলা বিএনপি নেতা আব্দুল লতিফ প্রধান, রাজনীতিবিদ হেলাল উদ্দিন সরকার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল এহসান ফেরসৌস, সাবেক জনপ্রতিনিধি মাহবুব আলম মিষ্টার, ব্যবসায়ী ও রাজনীতিবিদ কবির হোসেন। বাদ আসর স্থানীয় ছোট হলদিয়া গ্রামের মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে মরহুম এই ইউপি চেয়ারম্যান কে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। উল্লেখ্য, দু’বারের এই ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ছোট হলদিয়ায় তার নিজ বাড়ীতে গত রাতে অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেওয়ার পথে রাত ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন

আপডেট সময় ১০:০৭:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬