ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বদলগাছীতে ১২০০ মিটার খাল পুনঃ খনন কর্মসূচির উদ্বোধন

নওগাঁর বদলগাছীতে পুরাতন মজে যাওয়া খাল পুনঃ খনন কর্মসূচির উদ্বোধন হয়েছে। বালুভরা ইউনিয়নের ঢেকড়া গ্রামের সফিরের বাড়ীর নিকট থেকে খোর্দ্দভূবণ ব্রীজ পর্যন্ত ১২০০ মিটার এই খাল পুনঃ খনন কাজের বরাদ্দ ৩৮ লক্ষ ৩৬ হাজার ৬শত ১০ টাকা। ৩১ মে দুপুর ১২ টায় ঢেকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খাল পুনঃ খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, বালুভরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল এমরান হোসেন, উপজেলা প্রকৌশলী শাহিনুল ইসলাম, ওসি তদন্ত নজরুল ইসলাম প্রমুখ। এই খাল যথাযথ খনন হলে বর্ষা মৌসুমে যেমন পানি নিষ্কাশনের ব্যবস্থা হবে তেমনি শুষ্ক মৌসুমে সেচকাজে কৃষকের সহায়তা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে ১২০০ মিটার খাল পুনঃ খনন কর্মসূচির উদ্বোধন

আপডেট সময় ১০:১৩:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬