ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত Logo মাইলস্টোন কলেজে ২২তম আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন Logo বাংলাদেশ কৃষি ব্যাংক ও ট্যাপট্যাপ সেন্ডের মধ্যে রেমিট্যান্স ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট চুক্তি স্বাক্ষরিত Logo হত্যা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ Logo বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে Logo বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর Logo ২০২৫-২৬ অর্থবছরে কেরুর ডিষ্ট্রিলারী বিভাগের লাভ ২২৪ কোটি টাকা Logo ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী Logo ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

টেকসই বেড়িবাঁধ, সড়ক ও সোডিয়াম বাতি নির্মাণের প্রতিশ্রুতি চকরিয়ায় নদীভাঙন এলাকা পরিদর্শনে সাবেক মেয়র

কক্সবাজারের চকরিয়া পৌরসভার মাতামুহুরী নদীর ভয়াবহ ভাঙনে হুমকির মুখে পড়েছে হাজারো মানুষের বসতভিটা, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনা ও কৃষিজমি। বিশেষ করে পৌরসভার সবচেয়ে অবহেলিত ৫ নম্বর ওয়ার্ডের উত্তর কাহারিয়াঘোনা খোন্দকারপাড়া এলাকায় দিন দিন তীব্র আকার ধারণ করছে নদীভাঙন। ইতোমধ্যে গুরুত্বপূর্ণ সড়কের একটি অংশ নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় স্থানীয় জনসাধারণ, শিক্ষার্থী ও পথচারীরা চরম দুর্ভোগে পড়েছেন। এমন পরিস্থিতিতে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চকরিয়া পৌরসভা শাখার সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম হায়দার। শনিবার (৩১ মে) সকাল ১১টায় তিনি ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পরিদর্শনকালে তিনি নদীভাঙন রোধে পাথরের ব্লক দিয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, খোন্দকারপাড়া থেকে বেলালের দোকান পর্যন্ত সড়ক উন্নয়ন এবং পুরো এলাকায় সোডিয়াম বাতি স্থাপনের আশ্বাস দেন। সাবেক মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম হায়দার বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশে আমি নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এসেছি। বিশেষ বরাদ্দের মাধ্যমে পাথরের ব্লক দিয়ে নদীর তীরে টেকসই প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা হবে, যাতে ভবিষ্যতে ভাঙন রোধ করা সম্ভব হয়। জনগণের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন,পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সীমান্ত এলাকা বাটাখালী ব্রিজ থেকে উত্তর বাহারিয়াঘোনা খোন্দকারপাড়া পর্যন্ত দীর্ঘ এলাকায় ইতোমধ্যে বহু ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। এই সমস্যা সমাধানে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নদীভাঙনের কারণে তারা আতঙ্কের মধ্যে জীবনযাপন করছেন। প্রতিনিয়ত বসতভিটা হারানোর শঙ্কায় দিন কাটছে তাদের। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে পুরো এলাকা মারাত্মক হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। এসময় উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আবদুর রহিম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দীন ফরায়েজী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক কমিশনার নুরুল আমিন, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছরুয়ার ওসমান, সিনিয়র সহ-সভাপতি মো. নয়ন চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শহিদুল আলম, এসময় আরও উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো: ইসমাইল, যুগ্ম আহবায়ক রমিজ উদ্দিন, ৫নং ওয়ার্ড সেচ্ছাসেক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ফরহাদ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকসই বেড়িবাঁধ, সড়ক ও সোডিয়াম বাতি নির্মাণের প্রতিশ্রুতি চকরিয়ায় নদীভাঙন এলাকা পরিদর্শনে সাবেক মেয়র

আপডেট সময় ১০:১৭:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬