ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত Logo মাইলস্টোন কলেজে ২২তম আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন Logo বাংলাদেশ কৃষি ব্যাংক ও ট্যাপট্যাপ সেন্ডের মধ্যে রেমিট্যান্স ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট চুক্তি স্বাক্ষরিত Logo হত্যা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ Logo বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে Logo বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর Logo ২০২৫-২৬ অর্থবছরে কেরুর ডিষ্ট্রিলারী বিভাগের লাভ ২২৪ কোটি টাকা Logo ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী Logo ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

মিরসরাইয়ে জাগ্রত প্রতিভা মেধা বৃত্তির সনদপত্র ও পুরস্কার বিতরণ

মিরসরাইয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা জাগ্রত প্রতিভার ২৯ বছর পূর্তি ও ৩০ বছরে পদার্পণ উপলক্ষে গুলশান আরা ফাউন্ডেশনের সৌজন্যে ১৩তম জাগ্রত প্রতিভা মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫ এর সনদপত্র ও পুরস্কার বিতরণ এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) বিকেলে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী মোহাম্মদিয়া মাদরাসা কমপ্লেক্স প্রাঙ্গণে এই আয়োজন সম্পন্ন হয়। সংগঠনের সভাপতি গোলাম মোর্তুজা ভূঁইয়া’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা জসিম উদ্দিন, অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি মিরসরাইয়ের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব নুরুল আমিনের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, উদয়ন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম নোমান, ১৩তম জাগ্রত প্রতিভা মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫ এর পরীক্ষা নিয়ন্ত্রক অসীম কুমার দত্ত, কদমতলা ইসলামিয়া দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি রেদোয়ানুল হক, বীর মুক্তিযুদ্ধা নুর মোহাম্মদ, জাগ্রত প্রতিভার উচ্চ পরিষদ সদস্য নুরের সোবহান, আজহারুল হক চৌধুরী হারুন, আনোয়ার হোসেন, খিল হিঙ্গুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দোস্ত মোহাম্মদ, উদয়ন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীন, বসুন্ধরা সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেদোয়ান, সেতু সংঘের সহসভাপতি রিগান বড়ুয়া, প্রজন্ম মিরসরাই সাবেক সভাপতি রহিম উদ্দিন, অনির্বাণ যুব সংঘের সভাপতি সরোয়ার উদ্দিন, বিডিক্লিন মিরসরাই’র উপসমন্বয়ক নুর নবী, সমাজকর্মী আব্দুল্লাহ প্রমুখ। সনদপত্র বিতরণ অনুষ্ঠানে দ্বিতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রতি শ্রেণি থেকে ১৫ জন করে সর্বমোট ৬০ জনকে পুরস্কার, সনদপত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত বছরের ২৯ নভেম্বর ১৩ তম জাগ্রত প্রতিভা মেধাবৃত্তি পরীক্ষায় ১৫০ শিক্ষা প্রতিষ্ঠানের ১১ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মিরসরাইয়ে জাগ্রত প্রতিভা মেধা বৃত্তির সনদপত্র ও পুরস্কার বিতরণ

আপডেট সময় ১০:১৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬