ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আলোচিত রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খালাস Logo গণহত্যার দায়ে নিষিদ্ধ সন্ত্রাসী দল আওয়ামী লীগের ১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে নাশকতার নির্দেশ দেওয়ার অডিও ফাঁস Logo মজলুম মানুষের অধিকার প্রতিষ্ঠায় মওলানা ভাসানীর সংগ্রাম আজও প্রাসঙ্গিক Logo বাকশালের একটি অংশ ১৫ আগস্ট ঘটিয়েছে: রিজভী Logo গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতির কারণে যুক্তরাষ্ট্রের ডিএফসি’র অর্থায়ন প্রাপ্তি : মাহদী আমিন Logo আধিপত্যবাদের সব ধরনের হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর হতে হবে : ড. মাহবুব উল্লাহ Logo তিন বছরে ১ হাজারটি বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি Logo সবুজ পাহাড়ের গায়ে সোনালি ধানের সমারোহ Logo ফারাক্কার প্রভাবে পদ্মার প্রবাহ কমেছে ৮০ শতাংশ, মৃতপ্রায় ১০ নদী Logo বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ৪ দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

আবারও শাকিবকে নিয়ে সিনেমা বানাচ্ছেন হিমেল আশরাফ

  • বিনোদন:
  • আপডেট সময় ০৭:৩৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • 197

আবারও শাকিবকে নিয়ে সিনেমা বানাচ্ছেন হিমেল আশরাফ-এমনটাই ধারণা করা হচ্ছে। বর্তমানে দেশের প্রেক্ষাগৃহে চলছে শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘রকস্টার’। মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ প্রশংসা করলেও অনেক দর্শক সিনেমাটির গল্প, নির্মাণ ও উপস্থাপনা নিয়ে সমালোচনামূলক মন্তব্য করছেন।
এরই মধ্যে নতুন একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। জনপ্রিয় নির্মাতা হিমেল আশরাফ আবারও শাকিব খানকে নিয়ে নতুন সিনেমা নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন বলে আভাস মিলেছে।
সম্প্রতি প্রযোজক শারিয়ার শাকিল নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেন। ছবিতে একসঙ্গে দেখা যায় শাকিব খান, হিমেল আশরাফ ও শারিয়ার শাকিলকে।
বিষয়টি নিয়ে হিমেল আশরাফ ফেসবুকে শারিয়ার শাকিল পোস্টটি শেয়ার করেন। সঙ্গে তিনি লিখেছেন, একটা গল্পের কিছু হোক, একটা জীবনের কিছু হোক, একটা প্রেমের কিছু হোক, আবার মানুষে মানুষে ভালোবাসার কিছু হোক।
অনেকেই ধারণা করছেন, এটি শাকিব খান ও হিমেল আশরাফের নতুন কোনো সিনেমার আনুষ্ঠানিক প্রস্তুতির ইঙ্গিত। আবার কেউ কেউ মনে করছেন, খুব শিগগির বড় কোনো ঘোষণা আসতে পারে।
উল্লেখ্য, এর আগে শাকিব খান ও হিমেল আশরাফের জুটি দর্শকদের উপহার দিয়েছে ব্যবসাসফল ও আলোচিত সিনেমা। ফলে নতুন কোনো প্রজেক্টে তাদের এক হওয়ার সম্ভাবনা স্বাভাবিকভাবেই দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আলোচিত রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খালাস

আবারও শাকিবকে নিয়ে সিনেমা বানাচ্ছেন হিমেল আশরাফ

আপডেট সময় ০৭:৩৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬