ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আলোচিত রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খালাস Logo গণহত্যার দায়ে নিষিদ্ধ সন্ত্রাসী দল আওয়ামী লীগের ১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে নাশকতার নির্দেশ দেওয়ার অডিও ফাঁস Logo মজলুম মানুষের অধিকার প্রতিষ্ঠায় মওলানা ভাসানীর সংগ্রাম আজও প্রাসঙ্গিক Logo বাকশালের একটি অংশ ১৫ আগস্ট ঘটিয়েছে: রিজভী Logo গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতির কারণে যুক্তরাষ্ট্রের ডিএফসি’র অর্থায়ন প্রাপ্তি : মাহদী আমিন Logo আধিপত্যবাদের সব ধরনের হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর হতে হবে : ড. মাহবুব উল্লাহ Logo তিন বছরে ১ হাজারটি বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি Logo সবুজ পাহাড়ের গায়ে সোনালি ধানের সমারোহ Logo ফারাক্কার প্রভাবে পদ্মার প্রবাহ কমেছে ৮০ শতাংশ, মৃতপ্রায় ১০ নদী Logo বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ৪ দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্ব-উদ্যোগী ফাউন্ডেশনের আয়োজনে সম্প্রীতি ভোজ

  • শাহ বুলবুল
  • আপডেট সময় ০৯:২০:১০ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • 175

‘ত্যাগের শিক্ষায় গড়ে উঠুক মানবতা ও ভ্রাতৃত্বের বন্ধন’ এমন প্রতিপাদ্যকে বুকে ধারণ করে আনন্দময় এক সম্প্রীতি ভোজের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্ব-উদ্যোগী ফাউন্ডেশন’। মানুষের সহজাত সহানুভূতির প্রতি সম্মান ও সুখে-দুঃখে পাশে দাঁড়ানোর মনোবাসনাকে জাগিয়ে রাখতেই ব্যতিক্রমী এই সম্প্রীতি ভোজের আয়োজন। গত ২৯ মে, মিরপুর ২নং সেকশনের হলিচাইল্ড ইন্টারন্যাশনাল স্কুল ক্যাম্পাসে আয়োজন করা হয় এই সম্প্রীতি ভোজের। স্ব-উদ্যোগী ফাউন্ডেশনের সকল সদস্য ও শুভানুধ্যায়ীগণ ছাড়াও সম্প্রীতি ভোজে অংশগ্রহণ করন সমাজের সুবিধাবঞ্চিত মানুষেরা, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা, ঈদে বাড়িতে ফিরতে না পারা স্থানীয় মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীরা এবং তৃতীয় লিঙ্গের সদস্যবৃন্দ। সৌহার্দ্যপূর্ণ এমন আয়োজন সম্পর্কে স্বেচ্ছাসেবী সংগঠন স্ব-উদ্যোগী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ হাসিব মুজতাবা বলেন, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে সকল মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো এবং পরোপকার মনোবৃত্তি নিয়ে কাজ করছে ‘স্ব-উদ্যোগী ফাউন্ডেশন’। আমাদের পথচলা দীর্ঘদিনের তবে আমরা সবসময় চেষ্টা করেছি অন্যের কষ্ট নিজের মনে অনুভব করার। মোহাম্মদ হাসিব মুজতাবার মতে, সবার আগে মানবতা ও মানবকল্যাণ-এ ধারণা আমাদের স্বেচ্ছাশ্রমে উৎসাহিত করেছে। পবিত্র ঈদুল আযজা পরবর্তী সম্প্রীতি ভোজ আমাদের সেই নৈতিক দায়িত্ববোধের বহিঃপ্রকাশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আলোচিত রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খালাস

স্ব-উদ্যোগী ফাউন্ডেশনের আয়োজনে সম্প্রীতি ভোজ

আপডেট সময় ০৯:২০:১০ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬