ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য প্রতিমন্ত্রী Logo কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ Logo সরকারের রূপকল্পে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে: জুবাইদা রহমান Logo চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে : রুহুল কবির রিজভী Logo রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার Logo টেস্ট অভিষেক হওয়া কে এই মাহফিজুল! Logo লঞ্চপ্যাড বাহু দিয়ে স্টারশিপ রকেট সফলভাবে ধরল স্পেসএক্স Logo বেগুনের বোঁটায় যেসব উপকারিতা আছে Logo শাকিবের সিনেমায় অভিনয়ের কথা বলে প্রতারণা

জুলাই শহীদদের রুহের মাগফেরাত কামনায় সম্মিলিত ইসলামী ঐক্যজোটের দোয়া মাহফিল

গতকাল শনিবার পল্টনস্থ সম্মিলিত ইসলামী ঐক্যজোটের কার্যালয়ে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও সম্মিলিত ইসলামী ঐক্যজোটের নতুন অফিস উদ্বোধন উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানের সভাপতি অ্যাডভোকেট খায়রুল আহসান তার বক্তব্যে বলেন, বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এদেশের মুক্তি কামী জনগণ এবং বিভিন্ন দলমতের অনুসারীদেরকে খুন, ঘুম, মামলা হামলা দিয়ে নির্মূল করার অপচেষ্টা চালিয়েছে। কিন্তু তারা এটা জানত না কোন মতের অনুসারীদেরকে কখনো নির্মূল করা যায় না। তিনি আরো বলেন, ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র জনতা, দল মত নির্বিশেষে সকলেই রাস্তায় নেমে আসেন এবং ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালিয়ে যায়।
তিনি বলেন, জুলাই ফলাফল কারো একক কোন অধিকার নয় এটা ছাত্র জনতা, দল মত নির্বিশেষে সকলের অধিকার। ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত প্রায় চৌদ্দশত শহীদের রক্তের বিনিময়ে এদেশের মানুষ রাহুমুক্ত হয়েছিল। তাই আমাদের জুলাই শহীদদের মূল্যায়ন করতে হবে এবং যারা আহত হয়েছে তাদেরকেও যথাযথ মূল্যায়ন করতে হবে।
তিনি আরো বলেন, তবে আমাদের মনে রাখতে হবে কেউ কেউ ৭১ কে বাদ দিয়ে শুধু জুলাই চেতনা বিক্রি করে এ দেশের মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। মনে রাখবেন এ দেশের জনগণ একাত্তরে দেশের জন্য প্রাণ দিয়েছিলেন এবং চব্বিেশ ও প্রাণ দিয়েছেন। কিন্তু দুটোকে এক করা যাবে না। একটা হলো দেশের স্বাধীনতা অর্জন, আরেকটা হল ফ্যাসিস্ট থেকে দেশকে মুক্ত করা। তিনি ৭১ সালে যারা শহীদ হয়েছে এবং চব্বিশের জুলাইয়ে যারা শহীদ হয়েছেন সকলের আত্মার মাগফিরাত কামনা করে এবং তাদের শোকসন্তপ্ত পরিবার যেন সবরুন জামিল হাসিল করতে পারেন এর জন্য মহান রাব্বুল আলামিনের নিকট কায়মনোবাক্যে প্রার্থনা করেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সম্মিলিত ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা হারিছুল হক,বাংলাদেশ জনসেবা দলের চেয়ারম্যান মুফতি রফিকুল ইসলাম, জাতীয় ইমাম পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ ইয়াহিয়া, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সিনিয়র নায়েবে আমির আজম খান, ইসলামিক মুভমেন্ট বাংলাদেশের মহাসচিব মুফতি মোহাম্মদ রফিকুল ইসলাম, জাতীয় ওলামা মুভমেন্টের চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ মাসুদ খান, নেজামে ইসলামে বাংলাদেশের মহাসচিব মুফতি আবুল হাসানাত তামিম কাসেমী, নেজামে ইসলাম বাংলাদেশের ভাইস চেয়ারম্যান মাওলানা এরশাদ উল্লাহ, পাক্ষিক সবার খবরের সম্পাদক মাওলানা আব্দুল গাফফার, দৈনিক খবর পত্রের সিনিয়র সাংবাদিক জুলফিকার আলী ভুট্টো, বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্ন মহাসচিব মোহাম্মদ হোসাইন আকন্দ, ইসলামিক মুভমেন্ট বাংলাদেশের দপ্তর সম্পাদক মোহাম্মদ শামীম, ইসলামিক মুভমেন্ট বাংলাদেশের সহকারি সাংগঠনিক সম্পাদক আলী ইমাম প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য প্রতিমন্ত্রী

জুলাই শহীদদের রুহের মাগফেরাত কামনায় সম্মিলিত ইসলামী ঐক্যজোটের দোয়া মাহফিল

আপডেট সময় ০৯:৩১:৩৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬