ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শান্ত শিল্পাঞ্চলে উৎপাদন চলছে পুরোদমে Logo উন্নয়ন প্রকল্পে জবাবদিহি নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব : স্পিকার Logo গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য প্রতিমন্ত্রী Logo কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ Logo সরকারের রূপকল্পে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে: জুবাইদা রহমান Logo চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে : রুহুল কবির রিজভী Logo রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার Logo টেস্ট অভিষেক হওয়া কে এই মাহফিজুল! Logo লঞ্চপ্যাড বাহু দিয়ে স্টারশিপ রকেট সফলভাবে ধরল স্পেসএক্স

২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৫, আক্রান্ত ১১১৫

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুর মধ্যে হামে মারা গেছেন ২ জন ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৩ জন।একই সময়ে নতুন করে ১ হাজার ১১৫ জন শিশুর মধ্যে হামের সংক্রমণ সন্দেহ করা হচ্ছে।
গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া বর্তমান প্রাদুর্ভাবে এ পর্যন্ত সারা দেশে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৪৬৭ জনে। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১২৭ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত নিশ্চিত রোগীর সংখ্যা ৩ হাজার ১৯২ জন।
২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের ২ জন ঢাকা বিভাগের, বরিশাল বিভাগের একজন ও খুলনা বিভাগের একজন রয়েছেন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ২১১ শিশুর মৃত্যু হয়েছে।
বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে ৫১৫ জন। এরপর রাজশাহী বিভাগে ২১৭ জন এবং চট্টগ্রাম বিভাগে ১৩৭ জন আক্রান্ত হয়েছে।
এছাড়া বরিশালে ৮৮, খুলনায় ৭৭, সিলেটে ৫৩, রংপুর ১৩ এবং ময়মনসিংহে ১৫ জন শিশুর মধ্যে সংক্রমণ শনাক্ত হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শান্ত শিল্পাঞ্চলে উৎপাদন চলছে পুরোদমে

২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৫, আক্রান্ত ১১১৫

আপডেট সময় ১১:৪৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬