ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান Logo দেশের পুনর্গঠনে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল: রুহুল কবির রিজভী Logo বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান Logo ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, ১০ মাসে প্রাণ গেল ৪০০ জনের Logo জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ Logo দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির Logo পাকিস্তান এবার অলআউট ১১০ রানে Logo বাজারে আসতে না আসতেই আইফোন ডুওর পর্দায় ফাটল Logo খিটখিটে মেজাজের সহকর্মীর সঙ্গে কাজ করতে করণীয় Logo ‘সিআইডি’র স্রষ্টা বিপি সিং মারা গেছেনব্রিজেন্দ্র পাল সিং

ধনবাড়ীতে স্কুল ঘেঁষে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পৌরসভার ৪নং ওয়ার্ডের ধনবাড়ী মডেল সরকারি প্রাথমিক স্কুলের পাশেই গড়ে উঠেছে ময়লা-আবর্জনার ভাগাড়। প্রতিদিন দুর্গন্ধ, মশা-মাছির উপদ্রব এবং অস্বাস্থ্যকর পরিবেশে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্কুলে পড়তে আসা শিক্ষার্থী ও শিক্ষকসহ পথচারীদের নিত্যসঙ্গী এখন দুর্গন্ধ। শুধু দুর্গন্ধ নয়, এই ময়লার ভাগাড় থেকে ছড়াচ্ছে রোগ-জীবাণু। সরেজমিনে দেখা যায়, ধনবাড়ী উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার, ধনবাড়ী পল্লী বিদুৎ অফিস, জেলা পরিষদ ডাক বাংলো ধনবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও ধনবাড়ী মডেল সরকারি প্রাথমিক স্কুলের পাশেই ময়লার ভাগাড়। দীর্ঘদিন ধরে স্কুলের পাশে ময়লার ফেলা হচ্ছে। ফলে সেখান থেকে দুর্গগ্ধ ছড়িয়ে পড়ছে। বিশেষ করে শ্রেণিকক্ষের জানালা খোলা রাখলে, দুর্গগ্ধে পাঠদান ব্যাহত হয়। অনেক শিক্ষার্থী নাক চেপে স্কুলে প্রবেশ করতে বাধ্য হচ্ছেন। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী নোহান এবং মোঃ সোয়াদ বলেন, ময়লার দুর্গন্ধে তারা ঠিকমতো ক্লাস করতে পারেন না। মাঠে খেলাধুলা করতেও কষ্ট হয়। উৎকট গন্ধে মাঝেমধ্যে তাদের বমি হয়। ফলে অনেকে স্কুলে আসতে চায় না। পঞ্চম শ্রেণির আরকে শিক্ষার্থী আয়েশা আক্তার বলেন, এই দুর্গন্ধে দরজা-জানালা বন্ধ করেও নাক চেপে ক্লাস করতে হয়। ক্লাসে মনোযোগ ধরে রাখা যায় না। অভিভাবকদের অভিযোগ, ময়লা-আবর্জনার কারণে স্কুলের শিক্ষার্থীরা টিফিনের সময় খেলাধুলা করতে পারে না। এতে তাদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। তাই স্কুল কর্তৃপক্ষও চাইছে ভাগাড়টি সেখান থেকে সরিয়ে পরিবেশ সুন্দর করা হোক। পৌর প্রশাসন ময়লা-আবর্জনা অপসারণের দ্রুত ব্যবস্থা করুক। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, ভাগাড়ের প্রচ- দুর্গন্ধে ক্লাস নেওয়া যায় না। ফলে স্কুলে বাচ্চাদের অনুপস্থিতির হার বেড়েছে। শিক্ষার্থীদের সুস্থ ও সুন্দর পরিবেশে পাঠদান নিশ্চিত করতে দ্রুত ময়লার ভাগাড় অপসারণ প্রয়োজন। অন্যথায় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে। ধনবাড়ী পৌর শহরের ৮নং ওয়ার্ডের চালাষেও একি অবস্থা। ধনবাড়ী মডেল সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষিকা মোঃ আশরাফুল আলম বলেন, আমাদের বিদ্যালয়ে ৩৩১ শিক্ষার্থী ও ১০ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। ময়লার স্তূপের দুর্গন্ধে বিদ্যালয়ে শিক্ষার্থী কমে যাওয়ার আশঙ্কা রয়েছে । সাধারণ সময়ে তো বটেই, রোদ ও গরমের মধ্যে দুর্গন্ধ আরও প্রকোপ হয়। আমরা দ্রুত এর সমাধান চাই। স্থানীয় বাসিন্দা ধনবাড়ী উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মোহাব্বত বলেন, আমি সবসময় এই সড়ক দিয়েই চলাচল করি। খুব দুর্গন্ধ ছড়ায় এই ময়লার ভাগার থেকে। এই ময়লা গুলো যদি এখান থেকে সরানো হতো তাহলে আমাদের ও স্কুল কলেজের শিক্ষার্থীদের চলো চলে আর কষ্ট হতো না। ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মামুন হাসান বলেন, ময়লা আবর্জনা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এতে বায়ুদূষণের মাধ্যমে পরিবেশের ক্ষতি সাধন হয়ে থাকে। এতে মানবদেহে জন্ডিস, টাইফয়েড ও ডায়রিয়াসহ নানা রোগ ছড়ানোর সম্ভাবনা থাকে। বিশেষ করে কোমলমতি শিশুদের ক্ষেত্রে এর প্রভাব বেশি প্রতিফলিত হতে পারে। এ ব্যাপারে ধনবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ধনবাড়ী পৌর প্রশাসক দিল আফরোজ বলেন, বিদ্যালয়ের পাশে ময়লা ফেলার কোন সুযোগ নেই। এই বিষয়ে দ্রুতই ব্যবস্থা নোওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান

ধনবাড়ীতে স্কুল ঘেঁষে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

আপডেট সময় ০২:৫০:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬