ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান Logo দেশের পুনর্গঠনে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল: রুহুল কবির রিজভী Logo বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান Logo ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, ১০ মাসে প্রাণ গেল ৪০০ জনের Logo জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ Logo দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির Logo পাকিস্তান এবার অলআউট ১১০ রানে Logo বাজারে আসতে না আসতেই আইফোন ডুওর পর্দায় ফাটল Logo খিটখিটে মেজাজের সহকর্মীর সঙ্গে কাজ করতে করণীয় Logo ‘সিআইডি’র স্রষ্টা বিপি সিং মারা গেছেনব্রিজেন্দ্র পাল সিং

গাজীপুর সদরে যুবদল নেতার উপর হামলা: নিন্দা ও প্রতিবাদ

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেনের উপর সশস্ত্র হামলা চালিয়ে একদল দুর্বৃত্ত। শুক্রবার রাতে গাজীপুর সদরের জয়দেবপুর থানার নয়নপুর (রাজেন্দ্রপুর সেনানিবাস) এলাকার মোড়ল মার্কেট এলাকায় এ হামলা চালানো হয়। যুবদল নেতা এমদাদ হোসেনকে উদ্ধার করতে গিয়ে হামলাকারীদের হাতে একই ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক অলিল আহত হন। অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি রাজনৈতিক কর্মীসূচি শেষে পারিবারিক কাজে যুবদল নেতা এমদাদ হোসেন রৌদ্রপুর গ্রামে যাওয়ার পথে নয়নপুর মোড়ল মার্কেট এলাকা পৌছালে নয়নপুর এলাকার মৃত : আঃ মতিনের ছেলে লিটন মিয়া(৪৮), মৃত: ওসমানের ছেলে আলম সরকার ওরফে বাউল আলম(৪৭) মৃত: আঃ রউফের ছেলে সোহেল ওরফে জ্যাক সোহেল(৩৮) ও হালডোবা গ্রামের মৃত : ইয়াসমিন মাতাব্বরের ছেলে সিরাজুল ইসলাম(৪২) সহ অজ্ঞাতনামা ৪/৫ জন এমদাদ হোসেনের মোটরসাইকেলের গতি রোধ করে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারপিট করতে থাকে একপর্যায়ে হত্যার উদ্দেশ্য চাইনিজ কুঠার দিয়ে মাথায় কোপ দিলে মাথার পিছনে লেগে রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহত এমদাদ হোসেন ও অলিলকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ আল-মামুন জানান, এ ব্যপারে থানায় মামলা রুজু করা হয়েছে। এ ঘটনায় উপজেলা বিএনপি, যুবদল নিন্দা জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান

গাজীপুর সদরে যুবদল নেতার উপর হামলা: নিন্দা ও প্রতিবাদ

আপডেট সময় ০১:৩৬:১২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬