ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংকে এমপ্লয়িজ ইউনিয়নের দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে রোববার ১৬ আগস্ট ২০২৬ তারিখ বাদ জোহর বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে বিকেবি এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ) বি-৯৮৫ এর উদ্যোগে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ও অবদানের কথা শ্রদ্ধার সাথে তুলে ধরা হয়। উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি বাংলাদেশের রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। দেশের আপামর জনগণ আজীবন তাঁকে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করবে। বাংলাদেশ কৃষি ব্যাংক সিবিএ এর সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার কল্যাণ সমিতির প্রধান সমন্বয়ক (উপমহাব্যবস্থাপক) মোঃ জাহিদ হোসেন ও অফিসার কল্যাণ সমিতি’র আহবায়ক (উপমহাব্যবস্থাপক) সৈয়দ লিয়াকত হোসেনসহ অন্যান্য বক্তাগণ। উক্ত দোয়া মাহফিলে ঢাকা বিভাগের মহাব্যবস্থাপকসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংকে এমপ্লয়িজ ইউনিয়নের দোয়া মাহফিল

আপডেট সময় ০৯:১৪:০৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬