ঢাকা ১০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী

সীমানাপ্রাচীর না থাকায় অরক্ষিত হয়ে পড়েছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা আদর্শ উচ্চ বিদ্যালয়। এই সুযোগে রাত গভীর হলেই বিদ্যালয়ের বারান্দা ও মাঠে বসছে মাদকসেবীদের আড্ডা। পাশাপাশি বিদ্যালয়ের মাঠে গরু-ছাগলের অবাধ বিচরণ এবং আশপাশের হোটেলের বর্জ্যের দুর্গন্ধে ব্যাহত হচ্ছে শিক্ষার স্বাভাবিক পরিবেশ। সব মিলিয়ে আতঙ্ক ও নানা সমস্যার মধ্যে রয়েছে বিদ্যালয়ের ছয় শতাধিক শিক্ষার্থী। জানা যায়, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত ঘুড়কা আদর্শ উচ্চ বিদ্যালয়টি ১৫ জন শিক্ষক ও তিনজন কর্মচারীর আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতায় শিক্ষা কার্যক্রমে ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকা-, সাঁতার, সংগীত ও কবিতা আবৃত্তিসহ বিভিন্ন প্রতিযোগিতায়ও সাফল্য রয়েছে প্রতিষ্ঠানটির। তবে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত বিদ্যালয়টিতে স্থায়ী সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়নি। ফলে দিনের বেলায় যেমন বিভিন্ন লোকজন অবাধে বিদ্যালয় চত্বরে প্রবেশ করছে, তেমনি রাতের অন্ধকারে মাদকসেবীদের আনাগোনাও বেড়েছে। বিদ্যালয়ের টিনের বেড়ার বিভিন্ন স্থানে ভাঙাচোরা অবস্থাও চোখে পড়েছে। এতে প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। বিদ্যালয়ের নৈশপ্রহরী জানান, রাতের বেলায় বিদ্যালয়ের বারান্দায় নানা ধরনের কর্মকা- ঘটে। তবে সবকিছু তাঁর পক্ষে বলা সম্ভব নয়। সহকারী শিক্ষক আনোয়ার হোসেন জানান, বিদ্যালয়ের পশ্চিম পাশে ১৫০ ফুট, উত্তরে ২০০ ফুট, পূর্ব পাশে ১৫০ ফুট এবং দক্ষিণ পাশে ২০০ ফুট সীমানাপ্রাচীর নির্মাণ করা প্রয়োজন। পাশাপাশি মাঠে মাটি ভরাট করা হলে বিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার পরিবেশও উন্নত হবে। স্থানীয় বাসিন্দারা জানান, বিদ্যালয়ের মাঠে গরু-ছাগলের অবাধ বিচরণ রয়েছে। টিনের বেড়া ভেঙে মাদকসেবীরা রাতে বিদ্যালয় চত্বরে প্রবেশ করে আড্ডা বসায়। এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষকে একাধিকবার অবহিত করা হলেও কার্যকর সমাধান হয়নি বলে অভিযোগ তাঁদের। বিদ্যালয়ের মাঠে ছাগল চরাতে দেখা যায় খোদেজা বেগমকে। তিনি বলেন, এলাকায় ছাগল চরানোর মতো পতিত মাঠ না থাকায় নিয়মিত চারটি ছাগল এখানে নিয়ে আসি। প্রধান শিক্ষক গকুল চন্দ্র বলেন, বিদ্যালয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণ ও মাঠে মাটি ভরাট করা হলে শিক্ষার পরিবেশ অনেকটাই উন্নত হবে। এতে শিক্ষার্থীরা নিরাপদ পরিবেশে পড়াশোনায় আরও মনোযোগী হতে পারবে। বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রমজান আলী বলেন, মাদকসেবীদের আনাগোনা বন্ধে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরপর দুই দিন বিদ্যালয় পরিদর্শন করেছেন। এ সময় অভিভাবক, শিক্ষক ও স্থানীয়দের নিয়ে সচেতনতামূলক সমাবেশও করেছেন। তবে বাউন্ডারি ওয়াল নির্মাণ ও মাঠে মাটি ভরাটের জন্য আবেদন করা হলেও এখন পর্যন্ত কোনো বরাদ্দ পাওয়া যায়নি। রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক বলেন, বাউন্ডারি ওয়াল নির্মাণ ও মাঠে মাটি ভরাটের জন্য সিরাজগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বরাবর আবেদন করা হলে প্রয়োজনীয় সুপারিশ করা হবে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান বলেন, বিদ্যালয়ের সামনে ইভটিজিংয়ের অভিযোগে গত ২৭ অক্টোবর দুজনকে আটক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সীমানাপ্রাচীর নির্মাণ, মাঠ সংস্কার এবং রাতের বেলায় নজরদারি জোরদার করা প্রয়োজন। অন্যথায় মাদকসেবীদের আনাগোনা ও অনিরাপদ পরিবেশের কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম আরও বিঘিœত হওয়ার আশঙ্কা রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী

আপডেট সময় ০৭:৫৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬