ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

একে অপরের কার্যক্রম সম্পর্কে অধিক ধারণা গ্রহণ এবং নতুন কৌশল অর্জনের মাধ্যমে স্ব স্ব সংস্থার কর্মসূচিকে সমৃদ্ধ করার লক্ষে শিখন বিনিময় আয়োজন করে কারিতাস বাংলাদেশ ও উন্নয়ন সংঘের সিডস কর্মসূচি। সম্প্রতি উন্নয়ন সংঘ সিডস কর্মসূচির ২৪ সদস্য বিশিষ্ট একটি দল কারিতাস বাংলাদেশ সিডস কর্মসূচির শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধাকুড়া গ্রামের সন্ধাকুড়া যুব মহিলা সংগঠনে জলবায়ু সহিষ্ণু কৃষি প্রযুক্তি (সিএসএ প্রযুক্তি) সম্প্রসারন ও সিবিও শক্তিশালীকরণ বিষয়ে শিখন বিনিময় সফরে অংশগ্রহণ করেন। শিখন বিনিময় সফরে তারা সন্ধাকুড়া যুব মহিলা সংগঠনে সাথে আলোচনা ও সরেজমিন কার্যক্রম পরিদর্শনের মাধ্যমে জলবায়ু সহিষ্ণু কৃষি প্রযুক্তি (সিএসএ প্রযুক্তি) ও সিবিও শক্তিশালীকরণের অংশ হিসাবে সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্তি ও পরবর্তী করণীয় বিষয়ে বিশদ আলোচনায় করা হয়। আলোচনার মাধ্যমে উভয় পক্ষের সবল দিকগুলো আলোচনায় উঠে আসে যা উভয় পক্ষ মাঠ পযায়ে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করে। উন্নয়ন সংঘ সিডস দলের নেতৃত্ব জি সংস্থার মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করেন উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার এসএস শামসুদ্দিন। কারিতাস দলের নেতৃত্ব দেন কারিতাস বাংলাদেশ ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক রোজি রংমা। অনুষ্ঠান সমন্বয় করেন কারিতাস বাংলাদেশ সিডস প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার দুলেন আরেং। শিখন বিনিময় সফরে এসে অভিমত ব্যক্ত করতে গিয়ে উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম বলেন কারিতাস আমাদের সুদীর্ঘ দিনের আদর্শিক অংশীজন। উন্নয়ন সংঘের প্রতিষ্ঠার শুরু থেকে কারিতাস নানাভাবে সহায়তা করেছে। কারিতাসের মাধ্যমে বাস্তবায়নাধীন সিডস কর্মসূচির এসআরজি, সংলাপ, এফডিপি, সিভিওসহ সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন আজকের অর্জিত শিক্ষা থেকে আমাদের এলাকায় কাজে লাগাবো। তিনি দলীয় সংগীত, সংলাপ সংগীত ও কিশোরীদের অনবদ্য নৃত্যের ভূয়শী প্রশংসা করেন। উন্নয়ন সংঘের পরিচালক জাহাঙ্গীর সেলিম বলেন স্মার্ট ফোনের সঠিক ব্যবহার এবং বিশেষ করে কিশোর-কিশোরী ও যুবক-যুবতীদের মাদক হতে দুরে রাখা, খেলাধূলার প্রতি মনোযোগী হওয়া, সহশিক্ষা কার্যক্রমে মনোনিবেশ করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। কারিতাস বাংলাদেশ ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক রোজি রংমা উন্নয়ন সংঘ থেকে আগত কর্মী ও উপকারভোগীদের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন অতিথিদের অভিজ্ঞতা কাজের অগ্রগতি এবং শিয়ারিংগুলো আমাদের অনুপ্রাণিত করেছে। তিনি বলেন পাহাড় ও সমতলের মানুষের সম্প্রীতি, সংস্কৃতি এবং উন্নয়নের কৌশল শিয়ারিং এর মাধ্যমে আমরা উভয় দলই সমৃদ্ধ হয়েছি। এ ধরনের ভিজিটগুলো একদিকে যেমন গ্যাপগুলো পূরণে ভূমিকা রাখে তেমনি নতুন উদ্যমে কাজ করার প্রেরণা সৃষ্টি হয়। উভয়েই আগামীর পথে এগিয়ে যাওয়ার জন্য আরো দিক নির্দেশনা প্রদান করেন। তারা সিডস প্রকল্পের শিশুদের শতভাগ বিদ্যালয়ে অন্তভুর্ক্তি, শিশুদের বিদ্যালয় হতে ঝরে পড়া রোধ, শিশুশ্রম বন্ধ এবং সমাজ হতে বাল্য বিবাহ বন্ধ করার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেন। এর আগে কারিতাস বাংলাদেশের ৪৪ সদস্যবিশিষ্ট একটি দল উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। শিখন বিনিময় সফরে তারা সিডস কর্মসূচির একাধিক আত্ম-নির্ভরশীল দল ও মহিলা সমিতির সাথে আলোচনা করেন। সরেজমিন পরিদর্শনের জলবায়ু সহিষ্ণু কৃষি প্রযুক্তি (সিএসএ প্রযুক্তি) ও সিবিও শক্তিশালীকরণ এর অংশ হিসাবে সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্তি বিষয়ে বিশদ ধারণা নেন। উল্লেখ, নরওয়েভিত্তিক দাতা সংস্থা স্টমি ফাউন্ডেশনের অর্থায়নে উন্নয়ন সংঘ সিডস কর্মসূচি বাস্তবায়ন করছে জামালপুরে এবং কারিতাস বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়ন করছে শেরপুর জেলায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

আপডেট সময় ০৮:২৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬