ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান

ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভোলার চরফ্যাশনে বাংলা কিউআর নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় হোটেল মারুফ ইন্টারন্যাশনালে বাংলা কিউআর এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পূবালী ব্যাংক চরফ্যাশন শাখার আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক বরিশালের নির্বাহী পরিচালক মোঃ মফিজুর রহমান খান চৌধুরী। সভায় পূবালী ব্যাংক পিএলসি বরিশাল অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ মোশাহিদুল্লাহ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক বরিশালের পরিচালক মোঃ হাফিজুর রহমান এবং অতিরিক্ত পরিচালক মোঃ মাহমুদুর রহমান, চরফ্যাশন পূর্বালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোঃ সাকিবুর রহমান। সভায় পূর্বালী ব্যাংক কর্মকর্তা মো.সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তারা বলেন, বাংলা কিউআর হলো বাংলাদেশ ব্যাংকের জাতীয় কিউআর পেমেন্ট ব্যবস্থা। একটি মাত্র কিউআর কোড দিয়েই সকল ব্যাংক ও মোবাইল ব্যাংকিং গ্রাহকের কাছ থেকে পেমেন্ট নেওয়া যাবে। এতে ব্যবসায়ীদের খরচ কমবে, লেনদেন হবে দ্রুত ও নিরাপদ। প্রধান অতিথি তার বক্তব্যে নগদ টাকার ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান জানান। ওই সময় ব্যাংক অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল উদ্দিন সহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান

আপডেট সময় ০৭:৫৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬