ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় খন্দকার মোহাম্মদ মিজানুর রহমান স্বপ্নবাজ একজন তরুণ কৃষি উদ্যোক্তা। প্রচলিত ফসলের বাইরে নতুন নতুন ফল ও ফুল চাষ করে এলাকায় কৃষিতে সম্ভাবনার নতুন দিগন্ত তৈরি করেছেন তিনি। ১ বিঘা ২ বিঘা নয় ২৭ বিঘা জমিতে চাষ করেছেন নানা প্রকারের ফুল ও ফলের। সময়ের চাহিদায় কৃষিতে বিপ্লব ঘটাতে নতুনত্বের খোঁজে সর্বদা উদগ্রীব থাকেন এই কৃষি উদ্যোক্তা। তারই ফলশ্রুতিতে বাণিজ্যিকভাবে কালীগঞ্জে এবার সর্বপ্রথম আনারকলি ফলের চাষ করে সাড়া ফেলেছেন তিনি। কালীগঞ্জে বিদেশি ফল আনারকলি (যা প্যাশন ফ্রুট নামেও পরিচিত) চাষে তরুণ এবং শৌখিন এ উদ্যোক্তা ইতিমধ্যে অভাবনীয় সফলতা পেয়েছেন। নিজ উপজেলা তথা ঝিনাইদহ জেলায় কৃষি ক্ষেত্রে অবদান রেখে চলা মিজানুর রহমান উপজেলার চাদবা গ্রামের মৃত খন্দকার তবিবুর রহমানের ছেলে। ২০২৩ সালের দিকে মাত্র চারটি আনারকলি ফলের চারা দিয়ে পরীক্ষামূলকভাবে চাষ শুরু করেছিলেন তিনি। সে সময় ফলটির বাণিজ্যিক দিকটিকে ততটা গুরুত্ব না দিলেও পরবর্তীতে ফলন ও সম্ভাবনা দেখে ২০২৫ সালে বাণিজ্যিকভাবে চাষ শুরু করেন। আর তখন তিনি ১৩০ টি আনারকলি চারা রোপণ করেন। বর্তমানে তাঁর এক বিঘা জমিতে আনারকলি ফলের বাগান রয়েছে।যেখানে প্রতিটি মাচায় থোকায় থোকায় কাঁচা পাকা ছোট বড় আনারকলি ফল ঝুলছে। সরেজমিনে দেখা যায়, এক বিঘা জায়গায় মাচা তৈরি করে লাগানো হয়েছে আনারকলি ফলের গাছ। লতানো গাছের মাচায় ঝুলছে অসংখ্য সবুজ ফল। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে ফলপ্রেমী ও উদ্যোক্তারা তার বাগানে আসছেন। আর দর্শনার্থীদের আগ্রহ নিয়ে ফলের স্বাদ দিচ্ছেন মিজানুর। পাশাপাশি তাদের আনারকলি চাষের পদ্ধতি ও ফলের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দিচ্ছেন। আগ্রহীদের জন্য নিজেই চারা উৎপাদন করছেন। ইতিমধ্যে অনেকেই তার কাছ থেকে চারা সংগ্রহ করেছেন। তাঁর দেওয়া তথ্যমতে, জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ এই তিন মাস ছাড়া বছরের বাকি নয় মাসই বাগানে আনারকলি ফল পাওয়া যায়। চলতি মৌসুমে এই ফল বিক্রি করে প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা আয়ের আশা করছেন তিনি। ফলের আকার ভেদে প্রতি পিস ২০ থেকে ২৫ টাকা দামে ঢাকা-চট্টগ্রাম সিলেট সহ দেশের বিভিন্ন প্রান্তে তার উৎপাদিত আনারকলি ফলটি তিনি বিক্রি করে থাকেন। এমনকি তার বাগানের আনারকলি চায়নায়ও রপ্তানি করেছেন। ভবিষ্যতে আনারকলি ফলের চাষ আরও সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে তার। শুধু আনারকলি ফল নয়, বিভিন্ন ধরনের ফল ও ফুল চাষেও নিজেকে সম্পৃক্ত করেছেন মিজানুর রহমান। বর্তমানে প্রায় ২৭ বিঘা জমিতে তিনি গড়ে তুলেছেন বহুমুখী কৃষি খামার। কৃষি উদ্যোক্তা মিজানুর রহমান এই প্রতিবেদককে জানান, বর্তমানে আনারকলি ফলটি বেশ জনপ্রিয় হয়ে উঠছে। আমাদের এলাকার উর্বর মাটিতে এই ফল চাষ করে কৃষক সহজেই লাভবান হতে পারবেন। উৎপাদন খরচ কম হওয়া এবং বাজারে ব্যাপক চাহিদা থাকাই আমি মনে করি ভবিষ্যতে আনারকলি ফল চাষে কৃষকরা ব্যাপকভাবে আগ্রহী হবেন। কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি বলেন, এই ফল চাষ বেশ লাভজনক। পর্যটন এলাকা গুলোতে এই ফলের বেশ চাহিদা রয়েছে। কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের মত যদি অন্যরা এই ফল চাষাবাদ করতে চাই সে ক্ষেত্রে আমরা কৃষি অফিসের পক্ষ থেকে তাকে সর্বাত্মক সহযোগিতা করব।
ব্যাংকের চাকরি ছেড়ে কৃষি উদ্যোক্তা হওয়ার এই উদ্যোগে মিজানুর রহমান দেখিয়েছেন পরিকল্পনা, পরিশ্রম ও নতুন কিছু করার আগ্রহ থাকলে কৃষিতেও তৈরি করা সম্ভব লাভজনক কর্মসংস্থান। তাঁর এই উদ্যোগ স্থানীয় কৃষকদের নতুন জাতের ফল ও ফুল চাষে আগ্রহী করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

আপডেট সময় ০৭:৫২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬