ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় আলেমগণ

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগ জোন-২ এর আওতায় কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষীপুর, চাঁদপুর ও ব্রাক্ষণবাড়িয়া জেলায় উত্তীর্ণ ছাত্রদের বিভাগীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম মাদ্রাসা-ই হোসাইনিয়া শাহী জামে মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চেয়ারম্যান শাইখুল কোরআন ক্বারী আব্দুল হক। হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগ জোন-২ এর প্রধান উপদেষ্টা ও চৌদ্দগ্রাম মাদ্রাসা-ই হোসাইনিয়া দারুল উলুমের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব সাইয়্যেদ শাহ মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে ও প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির আহবায়ক মুফতি আবদুল আউয়ালের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগ-২ এর সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি মাওলানা ওজায়ের কাসিমী, অর্থ সম্পাদক মাওলানা মোঃ উল্লাহ ও কুমিল্লা জেলা জোন-২ এর সভাপতি মাওলানা ইয়াকুব, সমাজসেবক পেয়ার আহমদ মোল্লা, প্রবাসী মোঃ নুরুন্নবী, মোহাম্মদ রাসেল, বীর মুক্তিযোদ্ধা হাবিলদার দেলোয়ার হোসেন, মোতাহের হোসেন চৌধুরী শিপু, ফেনী জেলা সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ, বাহ্মনবাড়িয়া জেলা সভাপতি মাওলানা মোবারক উল্লাহ, চাঁদপুর জেলা সভাপতি মাওলানা রাশেদ, চৌদ্দগ্রাম উপজেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, সেক্রেটারি হাফেজ আবদুল আউয়াল সুমন, সহ-সেক্রেটারি মাওলানা জাকারিয়া আমিনী, সাহিত্য শিক্ষা বিষয়ক সম্পাদক হাফিজ রহিমুল্লাহ, অর্থ সম্পাদক হাফেজ ইমদাদুল হক ও সদস্য মাওলানা আব্দুল কাইয়ুম প্রমুখ। অনুষ্ঠানের সভাপতি হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগ জোন-২ এর প্রধান উপদেষ্টা আলহাজ্ব সাইয়্যেদ শাহ মোহাম্মদ জাকারিয়া বলেন, যদি আমরা আগামী দিনের সূর্য সন্তান আগামী প্রজন্মের হৃদয়ে কোরআনের বাণী পৌঁছাতে পারি তাহলে আমাদের জীবন সার্থক হবে। আমরা মুসলমান হিসেবে আমাদের সকল সন্তানদেরকে প্রথমে কোরআনের শিক্ষা প্রদান করব। মনে রাখতে হবে, কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না। আমরা সকলেই ছাত্র, শিক্ষক, অভিভাবক ও সর্বস্তরের মুসলমান আগামী প্রজন্মকে আদর্শবান হিসেবে গড়ে তুলতে যতœবান হবো, ইনশাআল্লাহ। তাহলে আমাদের সমাজ থেকে দূর হবে সর্ব রকমের পাপাচার, অন্যায়, অপরাধ, লুটতরাজ ও ব্যভিচার ইত্যাদি। হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চেয়ারম্যান শাইখুল কোরআন ক্বারী আব্দুল হক বলেন, ২০২৬ শিক্ষাবর্ষে সারা বাংলাদেশে সকল উপজেলা ও জেলায় আড়াই লক্ষ ছাত্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে আগামী দিনে দেশের আলেম ও বিজ্ঞ গুণীজন তৈরি হবে। এ দেশের আপামর জনতা যদি কোরআনের ছাত্রদের সাথে সততার সাথে জীবন পরিচালনা করে, তাহলে সকলের জীবন হবে কোরআনময় আলোক উজ্জ্বল। যেমনিভাবে কোরআন উজ্জ্বল ও শান্তিময়, তেমনিভাবে সকলের জীবন হবে শান্তিময়। তাই সর্বস্তরের মানুষকে কোরআনমুখী হওয়ার আহ্বান জানিয়ে সকল হিফজ মাদরাসা ওস্তাদদেরকে কোমলমতি ছাত্রদের প্রতি পিতৃতুল্য স্নেহের মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন। বক্তব্য শেষে অতিথিবৃন্দ ১০ বছরের মধ্যে হিফজ সম্পন্নকারী ছাত্রদের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন এবং প্রতিযোগিতা শেষে বিজয়ী ছাত্রদেরকে ক্রেস্ট এবং সম্মাননা প্রদান করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

আপডেট সময় ০৮:৩০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬