পরিশ্রম আর মেধা থাকলে সাফল্য আসবেই। সেটাই প্রমাণ করে দেখালেন মরিয়ম আক্তার সিমি। তিনি এবারের এসএসসি পরীক্ষায় টাঙ্গাইলের মধুপুর উপজেলায় দ্বৈতভাবে প্রথম হয়েছেন। তিনি ঐতিহ্যবাহী মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ -৫পেয়েছেন। তার মোট নম্বর ১১৭৫। মরিয়ম আক্তার সিমির পিতা হারুনুর রশীদ ও মাতা আফরোজা আক্তার। বাড়ি টাঙ্গাইলের মধুপুরের গোপদ এলাকায়। সাফল্যে সিমির অনুভূতি প্রকাশ-রেজাল্ট দেখার আগের দিন থেকে কিছুটা ভয় কাজ করতেছিল। কি হবে কেমন হবে? তবে প্রাপ্ত নম্বরের ক্ষেত্রে আমার এক্সপেকটেশন আরেকটু বেশি ছিল। তাই প্রথমে মুড অফ ছিল। তবে যখন দেখলাম আমার আব্বু আম্মু আর সিয়াম ভাইয়া আমার রেজাল্টে অনেক খুশি হয়েছেন, তখন মনে হইলো আচ্ছা যা হইছে আলহামদুলিল্লাহ। তাদের ৩ জনের খুশি এক্সসাইটমেন্ট দেখার মত ছিল। আমার রেজাল্টের থেকে আমি তাদের আনন্দে বেশি খুশি হয়েছি। এই মুহুর্তটা দেখার জন্যে হলেও সবার ভালো করা দরকার। পরিবারের এক্সপেকটেশন পূরণ করা দরকার।প্রথমত আমার পরিবারকে ধন্যবাদ। তারা কখনো বলেন নাই তুমি মেয়ে এটা ওটা করা যাবে না। আম্মু আমাকে সবচেয়ে বেস্টটা দিয়েছেন। কেননা আম্মু আমার সাথে সব সময় ফ্রেন্ডলি। আব্বুকে ধন্যবাদ আমাদেরকে সব থেকে ভালোটা দেওয়ার জন্যে। সেইসাথে ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমার শিক্ষকদের প্রতি। কেননা তাঁরা আমাদের ভালভাবে গড়ে তুলেছেন বলেই ভাল ফলাফল করতে পেরেছি। আমার বন্ধুরাও হেল্পফুল। মরিয়ম আক্তার সীমি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আমার জন্য সবাই দোয়া করবেন। যেনো লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে পারি।
সংবাদ শিরোনাম
মধুপুরে এসএসসি পরীক্ষায় সেরা তালিকায় নাম লেখালেন মরিয়ম আক্তার সীমি
-
আব্দুল জলিল (মধুপুর) টাঙ্গাইল - আপডেট সময় ০২:৪৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- 80
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























