ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অভাবের জন্য স্কুল ছেড়ে মায়ের সাথে ঢাকায় পাড়ি দেয় দুই শিক্ষার্থী, প্রশাসনের আশ্বাসে ফিরলো স্কুলে

অভাবের জন্য স্কুল ছেড়ে মায়ের সাথে ঢাকায় পাড়ি দেওয়া দুই শিক্ষার্থী, উপজেলা শিক্ষা প্রশাসনের আশ্বাসে ফিরলেন আবার স্কুলে। ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বড় কাজুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থী কেয়া ও আয়শা আবারও ফিরেছে তাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে। সম্প্রতি পারিবারিক অভাব-অনটনের কারণে মায়ের সঙ্গে ঢাকায় চলে যায় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী কেয়া ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আয়শা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান মুকুল জানান, প্রথমে তারা ঢাকায় ভাসমান অবস্থায় কাজের উদ্দেশ্যে অবস্থান করছিল। মিডিয়ায় প্রচারের পর শিশুদের বাবা বিষয়টি দেখে তাদের ঢাকা থেকে উদ্ধার করে মামা বাড়িতে নিয়ে আসেন। পরে সেখান থেকে সরাসরি কেয়া ও আয়শাকে বিদ্যালয়ে নিয়মিত পড়াশোনার জন্য নিয়ে যায়। তিনি সন্তানদের লেখাপড়া চালিয়ে যেতে সম্মতি দিয়েছেন। এদিকে নগরকান্দা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নেতৃত্বে একটি টিম শিক্ষার্থীদের বাড়ি পরিদর্শন করেছে। পরিবারটির সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে তাদের আর্থিক সহযোগিতা ও প্রয়োজনীয় সহায়তার আশ্বাসও দেওয়া হয়েছে। আয়শা ও কেয়া এখন থেকে নিয়মিত স্কুলে যাবে বলে তাদের পরিবার সূত্রে জানাগেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

অভাবের জন্য স্কুল ছেড়ে মায়ের সাথে ঢাকায় পাড়ি দেয় দুই শিক্ষার্থী, প্রশাসনের আশ্বাসে ফিরলো স্কুলে

আপডেট সময় ০২:৩৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬