“চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে”—এই স্লোগানকে সামনে রেখে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ আয়োজন করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় বগুড়া সদর উপজেলার নুনগোলা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে টুর্নামেন্টের ১ম রাউন্ডের ২য় ম্যাচ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সুস্থ ও সুন্দর সমাজ গঠনের লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক জনাব আতিকুর রহমান আতিক। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাজিবুল করিম রাফি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আতাউর রহমান টুকু। টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মানিক। এছাড়া বিশেষ অতিথি হিসেবে নিশিন্দারা ইউনিয়ন বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে আব্দুর রাজ্জাক, মোজাফফর হোসেন, এনামুল, এরশাদ এবং বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ রয়েছেন। আয়োজকরা জানান, মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধি পায়। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। টুর্নামেন্টের উদ্বোধনী পর্বে ১ নম্বর ওয়ার্ড দশটিকা ও ৪ নম্বর ওয়ার্ড বারপুর দলের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়েছে। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
সংবাদ শিরোনাম
বগুড়ায় মাদকবিরোধী বার্তা নিয়ে ফুটবল টুর্নামেন্টের আয়োজন
-
বগুড়া প্রতিনিধি - আপডেট সময় ০২:৩৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- 99
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























