ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান Logo দেশের পুনর্গঠনে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল: রুহুল কবির রিজভী Logo বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান Logo ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, ১০ মাসে প্রাণ গেল ৪০০ জনের Logo জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ Logo দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির Logo পাকিস্তান এবার অলআউট ১১০ রানে Logo বাজারে আসতে না আসতেই আইফোন ডুওর পর্দায় ফাটল Logo খিটখিটে মেজাজের সহকর্মীর সঙ্গে কাজ করতে করণীয় Logo ‘সিআইডি’র স্রষ্টা বিপি সিং মারা গেছেনব্রিজেন্দ্র পাল সিং

নগরকান্দায় গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক চলমান প্রশিক্ষণ

ফরিদপুরের নগরকান্দায় গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক পুরুষ ও মহিলা উভয় ব্যাচের জন্য চলমান প্রশিক্ষন অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় এর আয়োজনে চরযশোরদী ইউনিয়নের দহিসারা স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। প্রায় মাসব্যাপী প্রশিক্ষণের মূল লক্ষ্য গ্রামীণ জনগণকে আত্মরক্ষা, দুর্যোগ মোকাবিলা ও সামাজিক নিরাপত্তায় দক্ষ করে গড়ে তোলা। মঙ্গলবার সকালে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন এ প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তিনি প্রশিক্ষণার্থীদের সাথে কথা বলেন এবং তাদের উৎসাহিত করেন। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন বলেন, ভিডিপি সদস্যরা গ্রামের নিরাপত্তা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকারের নির্দেশনা অনুযায়ী দেশপ্রেম ও শৃঙ্খলার সাথে কাজ করতে হবে। প্রশিক্ষণ শেষে আপনারা সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আশা করি। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, প্রশিক্ষণে শরীরচর্চা, প্রাথমিক চিকিৎসা, ফায়ার সার্ভিস, বৃক্ষরোপণ ও দেশপ্রেম বিষয়ক পাঠদান করা হচ্ছে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনপ্রাপ্তদের মাঝে সনদপত্র প্রদান করা হবে। এলাকাবাসী এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান

নগরকান্দায় গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক চলমান প্রশিক্ষণ

আপডেট সময় ০২:৩৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬