ঢাকা ১১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান Logo দেশের পুনর্গঠনে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল: রুহুল কবির রিজভী Logo বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান Logo ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, ১০ মাসে প্রাণ গেল ৪০০ জনের Logo জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ Logo দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির Logo পাকিস্তান এবার অলআউট ১১০ রানে Logo বাজারে আসতে না আসতেই আইফোন ডুওর পর্দায় ফাটল Logo খিটখিটে মেজাজের সহকর্মীর সঙ্গে কাজ করতে করণীয় Logo ‘সিআইডি’র স্রষ্টা বিপি সিং মারা গেছেনব্রিজেন্দ্র পাল সিং

গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা ও খাবার বিতরণ

মুন্সীগঞ্জের গজারিয়া থেকে সৈয়দ মোঃ শাকিল: পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং সবুজ সমাজ গড়ার প্রত্যয়ে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার টেংঙ্গারচর ইউনিয়নে এক ব্যতিক্রমি আয়োজনের মধ্য দিয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা ও মিষ্টি জাতীয় নানা পদের খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও গজারিয়া সচেতন সমাজ এর সাধারণ সম্পাদক ইঞ্জি. দিদার আলম এর শুভ জন্মদিন উপলক্ষে এই মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করা হয়। ২৫ শে আগষ্ট (মঙ্গলবার) গজারিয়া উপজেলার ১৪ নং মধ্য ভাটেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি ছাত্র-ছাত্রীদের নিয়ে এই আয়োজন করা হয়। “একটি গাছ, একটি প্রাণ, সবুজে ঘেরা গজারিয়া, সুন্দর হোক বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে গজারিয়া ফাউন্ডেশন এই কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ও আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সাংবাদিকদের জানানো হয়, জন্মদিনের আনন্দকে কেবল উৎসবের মধ্যে সীমাবদ্ধ না রেখে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সবুজ পৃথিবী রেখে যাওয়ার উদ্দেশ্যেই এই আয়োজন। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অত্যন্ত আনন্দের সাথে এই বৃক্ষচারাগুলো গ্রহণ করে এবং নিজ নিজ দায়িত্বে সেগুলো রোপণ ও পরিচর্যা করার শপথ নেয়। উক্ত অনুষ্ঠানে ১৪নং মধ্য ভাটেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম, জিস্ট পলিটেকনিক ইন্সটিটিউট এর রেজিস্ট্রার ইঞ্জি. সৈয়দ মোঃ শাকিল, গজারিয়া সচেতন সমাজের ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ জুয়েল রানা, শিক্ষার আলো সংগঠনের সভাপতি খাইরুল ইসলাম হৃদয়। এমন ব্যতিক্রমি আয়োজনে উৎফুল্ল ১৪নং মধ্য ভাটেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীরা, তারা সমাজসেবী ইঞ্জি. দিদার আলমের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছা জানান এবং এই ধরণের মানবিক, সামাজিক ও পরিবেশবান্ধব কাজের জন্য গজারিয়া ফাউন্ডেশনকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও অনুষ্ঠানে উক্ত বিদ্যালয়ের শিক্ষক ম-লী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গজারিয়া ফাউন্ডেশন ও গজারিয়া সচেতন সমাজ এর সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান

গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা ও খাবার বিতরণ

আপডেট সময় ০২:৫৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬