তোমরা একতারা বাজাইও না, দোতরা বাজাইওয়ানা না’ সুজন বাউল ও নবনিতার কন্ঠে দলীয় গানের মধ্য দিয়ে মীরসরাই উপজেলা কৃষি মিলনায়তনে অনুষ্ঠিত হয় স্থানীয় খবরিকা বর্ষপূর্তি ও যুগান্তর স্বজনের উদ্যোগ এক বৈশাখী কবিতা উৎসব। শনিবার (১৮ এপ্রিল ) দুপুর ৩টা থেকে লেখক ও প্রাবন্ধিক সৈয়দ আব্দুল আলীম তুহিনের সভাপতিত্বে কবি ও সাংবাদিক মাহবুব পলাশ এবং কবি তাসলিমা চৌধুরী সুরভীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত বৈশাখী কবিতা উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মীরসরাইয়ের জাতীয় সংসদ সদস্য নুরুল আমিন। এসময় তিনি তাঁর বক্তব্যে সুস্থ ও শৈল্পিক ধারার শিল্প সাহিত্য এবং সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে আগামী দিনে সুস্থ সুন্দর সমাজ বিনির্মানে গুরুত্ব আরোপ করেন। এছাড়া দেশের সংবাদপত্র সমূহের সাহসী সাংবাদিকতার পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার উপর ও গুরুত্ব আরোপ করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, এফবিসিআই সদস্য শিক্ষানুরাগী জয়নাল হোসেন বাপ্পী, মীরসরাই পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জাহেদ হোসাইন, মাহবুব হোসেন, প্রফেসর জিতেন্দ্র লাল বড়ুয়া, কবি দিপীকা রানী বড়ুয়া, নাট্যকার মঈন উদ্দিন চৌধুরী সেলিম, কবি মাহমুদ নজরুল, কবি ও প্রাবন্ধিক শাহাদাত হোসেন লিটন, রনজিত ধর, প্রফেসর আক্তারুজ্বামান, প্রফেসর মোয়াজ্বেম হোসেন, কবি মাজহারুল হক ও মাষ্টার হোসাইন সবুজ।
সংবাদ শিরোনাম
মীরসরাইয়ে খবরিকার বর্ষপূর্তিতে বাউল গান ও কবিতায় বৈশাখী উৎসব
-
কামরুল ইসলাম (মীরসরাই) চট্টগ্রাম - আপডেট সময় ০৪:২৫:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- 220
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
























