ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান Logo দেশের পুনর্গঠনে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল: রুহুল কবির রিজভী Logo বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান Logo ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, ১০ মাসে প্রাণ গেল ৪০০ জনের Logo জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ Logo দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির Logo পাকিস্তান এবার অলআউট ১১০ রানে Logo বাজারে আসতে না আসতেই আইফোন ডুওর পর্দায় ফাটল Logo খিটখিটে মেজাজের সহকর্মীর সঙ্গে কাজ করতে করণীয় Logo ‘সিআইডি’র স্রষ্টা বিপি সিং মারা গেছেনব্রিজেন্দ্র পাল সিং

বগুড়ায় ‘মাদকমুক্ত ফুটবল টুর্নামেন্টের প্রতিযোগিতার প্রথম রাউন্ডের ৪র্থ ম্যাচ উদ্বোধন

মাদকমুক্ত সমাজ গঠন এবং যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী করে তোলার লক্ষ্যে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে ‘মাদক মুক্ত টুর্নামেন্ট-২০২৬ ফুটবল প্রতিযোগিতার ১ম রাউন্ডের ৪র্থ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বিকেলে বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের নুনগোলা স্কুল মাঠে আয়োজিত এ টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ৪র্থ ম্যাচ উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু সালেহ নয়ন। টুর্নামেন্টের উদ্বোধন করেন জনাব শাহ আলম জনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সভাপতি ও বগুড়া সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রাজিবুল করিম রাফি। অনুষ্ঠান পরিচালনা করেন নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোফাজ্জল হোসেন মানিক। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জনাব আল আমিন পেস্তা। এ সময় বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, বর্তমান প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হবে। বক্তারা আরও বলেন, ফুটবল বাংলাদেশের অন্যতম জনপ্রিয় খেলা। স্থানীয় পর্যায়ে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরি হওয়ার সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে তরুণ সমাজের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পাবে।
উল্লেখ্য, মাদকমুক্ত সমাজ গঠন ও যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে বগুড়া সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ফুটবল টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর আয়োজন করেছে নিশিন্দারা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন। আয়োজকরা আশা প্রকাশ করেন, টুর্নামেন্টটি স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করবে এবং যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করবে। ৪র্থ ম্যাচে ৮নং ওয়ার্ড বনাম ২নং ওয়ার্ড অংশ নেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান

বগুড়ায় ‘মাদকমুক্ত ফুটবল টুর্নামেন্টের প্রতিযোগিতার প্রথম রাউন্ডের ৪র্থ ম্যাচ উদ্বোধন

আপডেট সময় ০৪:০৭:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬