ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান Logo দেশের পুনর্গঠনে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল: রুহুল কবির রিজভী Logo বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান Logo ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, ১০ মাসে প্রাণ গেল ৪০০ জনের Logo জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ Logo দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির Logo পাকিস্তান এবার অলআউট ১১০ রানে Logo বাজারে আসতে না আসতেই আইফোন ডুওর পর্দায় ফাটল Logo খিটখিটে মেজাজের সহকর্মীর সঙ্গে কাজ করতে করণীয় Logo ‘সিআইডি’র স্রষ্টা বিপি সিং মারা গেছেনব্রিজেন্দ্র পাল সিং

মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই-গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি বলেন, বর্তমানে সমাজে মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বেড়েছে এবং এটি যুবসমাজের হাতের নাগালে পৌঁছে গেছে। তাই মাদকের আগ্রাসন থেকে যুবসমাজকে রক্ষা করতে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। গতকাল কেরাণীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অর্ধবার্ষিক বরাদ্দের ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নতুন কুঁড়ি কর্মসূচির পাশাপাশি গ্রাম-গঞ্জ ও ওয়ার্ড পর্যায়ে ফুটবল, কাবাডি, ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলাধুলার সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হচ্ছে যাতে যুবসমাজ খেলাধুলার মাধ্যমে সুস্থ্য ও সৃজনশীল কর্মকান্ডে সম্পৃক্ত হতে পারে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, মাদক কোনো ধর্মই সমর্থন করে না। মাদকের কুফলের শেষ নেই। অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা। খেলাধুলা শরীরকে সুস্থ্য রাখে, মনকে প্রফুল্ল করে এবং যুবসমাজকে অপরাধ ও মাদকের ছোবল থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি সকলকে মাদক পরিহার করে নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানান। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান

মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই-গয়েশ্বর

আপডেট সময় ০৪:০৭:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬