বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার ৮ দিন পর না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখ আব্দুল আলীম প্রামানিক সভাপতি ও কমল কান্ত রায় সাধারণ সম্পাদক গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর সুনামগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নি¤œমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘেœ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মেলান্দহে বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী এম,রশিদুজ্জামান মিল্লাত গোপালগঞ্জে এক সিনিয়র সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগে চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

পুলিশের গণসচেতনতামূলক গান পরিবেশন

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০

শোনেন শোনেন গাজীপুরবাসী আমরা পুলিশ আমরা কইতাছি  এই গান ও সুরের তালে তালে  গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরে   করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঘরে থাকা সাধারণ মানুষকে সচেতন করছেন গাজীপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহারের নেতৃত্বে  পুলিশ সদস্যরা।

সোমবার বিকালে  কাপাসিয়া উপজেলা সদরের বাসস্ট্যান্ড, থানার মোড়, আদালত পাড়ার আবাসিক এলাকায় করোনা মোকাবেলায় গণসচেতনতামূলক এ গান পরিবেশন করা হয়। পুলিশ কর্মকর্তা ও পুলিশ  সদস্যদের নিয়ে করোনা সংগীত দল গঠন করা হয়। সোমবার বিকালে কাপাসিয়া উপজেলার বিভিন্ন এলাকায় সমবেত কন্ঠে সংগীত পরিবেশন করেন পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা। পুলিশের করোনা সংগীত পরিবেশনের সময় বাসাবাড়িতে অবস্থানরত সাধারণ মানুষ হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং তারা খুব উৎসাহবোধ করেন। গান শেষে পুলিশ সুপার শামসুন্নাহার সড়কে দাঁড়িয়ে

মাইকে বাড়ির লোকজনের উদ্দেশ্যে সচেতনতামূলক কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  কাপাসিয়া – কালীগঞ্জ সার্কেল অফিসার পংকজ দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার নন্দিতা, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, ওসি (তদন্ত ) আবুল কাশেম সহ কাপাসিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ।

এর আগে জেলা পুলিশ সুপার শামসুন্নাহার ঢাকা – কাপাসিয়া-রানীগঞ্জ সড়কে অবস্থান করে বিভিন্ন যানবাহনের চালক ও পথচারীদের গতিরোধ করে অপ্রয়োজনে বাসা থেকে বের না হওয়ার আহবান জানান।

ই-খ/ খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com