ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo কয়রায় শিশুদের বিস্কুটের প্যাকেটে ভুল তারিখ: জনমনে বিভ্রান্তি ও প্রশাসনের পদক্ষেপ Logo নাজিরপুরে পুলিশ বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও একজন ইয়াবা ব্যবসায়ী আটক Logo পর্যাপ্ত লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে Logo আজ মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ

রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী

  • ইকবাল হোসেন:
  • আপডেট সময় ০৯:৫৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • 102

বিরোধীদলের লংমার্চ কর্মসূচি পালন রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। তবে রাজনৈতিক কর্মসূচির নামে পরিকল্পিতভাবে দেশে অচলাবস্থা তৈরি করা থেকে বিরত থাকতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
গতকাল শুক্রবার সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় চলমান জ্বালানি সংকট প্রসঙ্গে রিজভী আহমেদ বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে। এর দায় বর্তমান সরকারের নয়। পাশাপাশি সংকট সমাধানে বিরোধীদলের কোনো সুনির্দিষ্ট প্রস্তাব থাকলে তা তুলে ধরার আহ্বান জানান তিনি।
বিরোধীদলের উদ্দেশে তিনি বলেন, শুধু রাজপথে কর্মসূচি পালন না করে সংকট সমাধানে নিজেদের পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরতে হবে। সত্য কথা বলতে হবে এবং জনমনে বিভ্রান্তি তৈরি করা থেকে বিরত থাকতে হবে।
তিনি আরও বলেন, সংসদকে কার্যকর করতে বিরোধীদলকে ভূমিকা রাখতে হবে। সরকারের যৌক্তিক সমালোচনার পাশাপাশি যে কোনো জাতীয় সংকটের বিকল্প পরিকল্পনাও সংসদে তুলে ধরতে হবে।
গ্যাস-বিদ্যুতের সমস্যা সমাধানে পরিকল্পনা না দিয়ে অতীতের পুনরাবৃত্তি না করে দায়িত্বশীল রাজনৈতিক ভূমিকা পালনের আহ্বান জানান বিএনপির এই নেতা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার

রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী

আপডেট সময় ০৯:৫৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬