ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo কয়রায় শিশুদের বিস্কুটের প্যাকেটে ভুল তারিখ: জনমনে বিভ্রান্তি ও প্রশাসনের পদক্ষেপ Logo নাজিরপুরে পুলিশ বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও একজন ইয়াবা ব্যবসায়ী আটক Logo পর্যাপ্ত লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে Logo আজ মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ

দিনাজপুরে আনসার-ভিডিপি পরিবেশ রক্ষা ও বজ্রপাত রোধে ৩০ হাজার তালবীজ রোপণ করছে

৭ সেপ্টেম্বর ২০২৬ পরিবেশের ভারসাম্য রক্ষা, পরিবেশগত উন্নয়ন এবং বজ্রপাতজনিত প্রাণহানি রোধের লক্ষ্য নিয়ে দিনাজপুর জেলায় ৩০ হাজার তালবীজ রোপণ ও পরিচর্যার ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ৭ সেপ্টেম্বর সোমবার সকালে নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও বীরগঞ্জ উপজেলায় একযোগে তালবীজ রোপণ কার্যক্রমের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন আনসার ও ভিডিপি দিনাজপুর জেলা কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট মোঃ নুরুজ্জামান, পিভিএম, পিভিএমএস। প্রথম ধাপে নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও বীরগঞ্জ উপজেলায় রোপণ শুরু হলেও পরবর্তীতে সমগ্র জেলায় ধাপে ধাপে ১৫ থেকে ১৭ হাজার এবং চূড়ান্ত পর্যায়ে সর্বমোট ৩০ হাজার তালবীজ রোপণ সম্পন্ন করা হবে। রোপিত বীজগুলোর সার্বিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণও নিশ্চিত করবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ সুরক্ষায় উদ্বুদ্ধ করতে নবাবগঞ্জের খয়েরগুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সরাসরি এ কার্যক্রমে সম্পৃক্ত করা হয়। আয়োজকরা জানান, শিশুরা আগামীর বাংলাদেশের কা-ারি। তাদের সাথে নিয়ে এ ধরণের ইতিবাচক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে স্থানীয়দের মাঝেও বৃক্ষরোপণের তাগিদ তৈরি করা সম্ভব হবে। গ্রাম বাংলার রূপ সৌন্দর্য বৃদ্ধি, পাখির আবাসন নিশ্চিতকরণ এবং সুস্বাদু ফলের চাহিদা পূরণের পাশাপাশি প্রাকৃতিক বজ্রনিরোধক হিসেবে তালগাছের ভূমিকা অপরিসীম। পরিবেশ সংরক্ষণের এই ধারা অব্যাহত রাখতে গত বছরও দিনাজপুর জেলায় বাহিনীর নিজস্ব ব্যবস্থাপনায় ১৩ হাজার তালবীজ রোপণ করা হয়েছিল।
ধারাবাহিক এই উদ্যোগ দিনাজপুর জেলার সামগ্রিক পরিবেশগত চিত্র বদলে দিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার

দিনাজপুরে আনসার-ভিডিপি পরিবেশ রক্ষা ও বজ্রপাত রোধে ৩০ হাজার তালবীজ রোপণ করছে

আপডেট সময় ০২:২২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬