ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান Logo দেশের পুনর্গঠনে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল: রুহুল কবির রিজভী Logo বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান Logo ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, ১০ মাসে প্রাণ গেল ৪০০ জনের Logo জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ Logo দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির Logo পাকিস্তান এবার অলআউট ১১০ রানে Logo বাজারে আসতে না আসতেই আইফোন ডুওর পর্দায় ফাটল Logo খিটখিটে মেজাজের সহকর্মীর সঙ্গে কাজ করতে করণীয় Logo ‘সিআইডি’র স্রষ্টা বিপি সিং মারা গেছেনব্রিজেন্দ্র পাল সিং

টাঙ্গাইলে ১০ কোটি টাকা ব্যয়ে জেলা পরিষদের নতুন ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন

টাঙ্গাইলে ১০ কোটি টাকা ব্যয়ে জেলা পরিষদের নতুন ডাকবাংলো নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার দুপুরে শহরের থানাপাড়া এলাকায় এ নির্মাণকাজের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ওবায়দুল হক নাছির। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুন্নাহার স্বপ্না, পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। উদ্বোধন অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ওবায়দুল হক নাছির বলেন, টাঙ্গাইল সদর উপজেলার শহরে অবস্থিত জেলা পরিষদের পুরোনো ডাকবাংলোটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে ছিল। ফলে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও অতিথিদের থাকার জন্য জেলার মধ্যে ভালো মানের আবাসিক সুবিধার ঘাটতি রয়েছে। তিনি বলেন, আধুনিক সুযোগ-সুবিধা ও অত্যাধুনিক নকশায় নতুন এই ডাকবাংলো নির্মাণ করা হচ্ছে। নির্মাণকাজ সম্পন্ন হলে স্বল্প খরচে বিশিষ্ট ব্যক্তি ও অতিথিরা এখানে অবস্থান করতে পারবেন। একই সঙ্গে এটি টাঙ্গাইলে আগত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আবাসন সুবিধা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে অন্য একটি অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন এর আয়োজনে অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুন্নাহার স্বপ্না(উপসচিব), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমাইয়া মমিন,অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল)খন্দকার মাহবুবুজ্জামান,জেলা সিনিয়র তথ্য অফিসার তাহলিমা জান্নাত, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসাদুল আখতার শামীম। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রথম আলোর স্টাফ রিপোর্টার কামনাশীষ শেখর,এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট মহব্বত হোসেন,প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জ্বল, সাংবাদিক ইফেখারুল অনুপম, নাহার চাকলাদার প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন এর সভাপতি যুবায়েদ মল্লিক বুলবুল। এ ছাড়াও দুপুরে জেলা পরিষদের মিলনায়তনে দুঃস্থ, রোগী ও মেধাবীদের মধ্যে জেলা পরিষদের উদ্যোগে অনুদানের চেক বিতরণ করা হয়। এতে পধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির। অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুন্নাহার স্বপ্নার সভাপতিত্বে পরিষদের সহকারী প্রকৌশলী শাহাদত হোসেনসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান

টাঙ্গাইলে ১০ কোটি টাকা ব্যয়ে জেলা পরিষদের নতুন ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট সময় ০৪:১৫:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬