ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন Logo কালিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন Logo দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত Logo গলাচিপায় (সি-পি-পি) স্বেচ্ছা সেবক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ Logo উখিয়ায় নলকূপের পাইপ দিয়ে গ্যাস নির্গমনের আগুন জ্বলবে আরো ১ সপ্তাহ, ২০০ মিটারের বাসিন্দাদের সরানোর পরামর্শ বাপেক্সের Logo কালীগঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি: লুট হওয়া বৈদ্যুতিক সামগ্রী উদ্ধার, গ্রেফতার ২ Logo স্বরূপকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সাবেক সেনা সদস্য সফিকুল ইসলাম Logo ফুলতলায় বরণপাড়া বায়োগ্যাস পল্লী উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বায়োগ্যাস উৎপাদনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি Logo টঙ্গী পশ্চিম থানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল Logo মধুপুরের বংশাই নদী জোর কদমে চলছে পুনরুদ্ধারের কাজ

(সা.)সুন্নাহ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ

লোহাগাড়ায় ৫৬তম আন্তর্জাতিক সীরতুন্নবী (সঃ) মাহফিলের ১৬তম দিবসে বক্তারা রাসুল

চট্টগ্রামের লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে ঐতিহাসিক ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.)-এর ১৬তম দিবস বুধবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা বদিউল আলম জিহাদীর সভাপতিত্বে এবং চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইনের সঞ্চালনায় মাহফিলে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন আলহাজ্ব মাওলানা আজিজুল হক, আলহাজ্ব মাওলানা নুরুল আমিন ছিদ্দিকী,প্রফেসর ড. মাওলানা এনামুল হক মুজাদ্দেদী ও ড. মাওলানা ওসমান গণি সালেহী।
বক্তারা সূরা ফাতিহার তাফসীর ও ফজিলত, সততা ও আমানতদারিতার মর্যাদা, তাওবার গুরুত্ব এবং দ্বীনের সংস্কারে মুজাদ্দিদে আলফে সানী (রহ.)-এর অবদানসহ সমকালীন করণীয় বিষয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন মাহফিল মোতাওয়াল্লী কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, সদস্য আলহাজ্ব আবু তাহের, আলহাজ্ব ইসমাইল মানিক, অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হাফিজুল ইসলাম নিজামী,এইচ. এম. মাহাবুবুল হক। শাহজাদা তৈয়বুল হক বেদার, সাইফুউদ্দিন মোহাম্মদ তারেকসহ মাহফিলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। হাফেজ আবু নছর মুহাম্মদ হাসান ও হাফেজ ক্বারী মুহাম্মদ আবু জাহেদ কোরআন তেলাওয়াত করেন। আব্দুল্লাহ আল আমিন ও আরিফ বিল্লাহ পরিবেশন করেন না’আতে রাসূল (সা.)। খোতবায়ে ছদর, মিলাদ ও মোনাজাতের মাধ্যমে ১৬ তম দিবসের কর্মসূচি শেষ হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন

(সা.)সুন্নাহ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ

আপডেট সময় ০৪:১৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬