ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

টঙ্গী পশ্চিম থানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে বর্ণাঢ্য মিছিল করেছে টঙ্গী পশ্চিম থানা যুবদল। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে টঙ্গী কলেজ গেট এলাকা থেকে মিছিলটি বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে এশিয়া পাম্প এলাকায় গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়। টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মোহাম্মদ সুমন ও আজিজুর রহমান টিপুর নেতৃত্বে আয়োজিত এ মিছিলে থানা যুবদলের বিভিন্ন ইউনিট ও ওয়ার্ডের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম ও সদস্যসচিব মাহমুদুল হাসান রাজু উপস্থিত ছিলেন। বিকেল থেকেই টঙ্গী পশ্চিম থানার বিভিন্ন ওয়ার্ড থেকে খ- খ- মিছিল নিয়ে নেতাকর্মীরা কলেজ গেট এলাকায় জড়ো হন। পরে সেখান থেকে সম্মিলিতভাবে বর্ণাঢ্য মিছিলটি শুরু হয়। বিভিন্ন স্লোগানে মুখরিত মিছিলটি মহাসড়ক হয়ে এশিয়া পাম্প এলাকায় পৌঁছায়। আয়োজকদের দাবি, নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিলটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। মিছিলে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতৃত্ব দিয়ে অংশ নেন যুবদল নেতা ফয়সাল আহমেদ পাপন, নাঈমুর রহমান নাঈম, শুভ মিয়াজী, বেলাল খান, বিপ্লব খান, রিয়াদ হোসেন, ইশতিয়াক আহমেদ জিম, হাবিবুর রহমান কানন, রাহিন আহমেদ রাজীব, আকাশ, সুশীল ও মুজিবুরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে যুবদলের সাংগঠনিক ঐক্য, নেতাকর্মীদের অংশগ্রহণ এবং দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় তুলে ধরা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

টঙ্গী পশ্চিম থানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল

আপডেট সময় ০৮:৩৬:৩২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬