ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

মধুপুরের বংশাই নদী জোর কদমে চলছে পুনরুদ্ধারের কাজ

মধুপুরে এককালের প্রমত্তা বংশাই নদীর নাব্য ফিরিয়ে আনতে ও পানির স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধারে জোরকদমে চলছে নদী পুনঃখননের কাজ। দীর্ঘদিনের পলি ভরাট, অবৈধ দখল ও অবহেলার কারণে নাব্যতা হারিয়ে মৃতপ্রায় হয়ে পড়েছিল ঐতিহ্যবাহী এই বংশাই নদীটি। গবেষকদের ধারণা অনুযায়ী, ১৮০৫ সালের দিকে সংঘটিত কোনো বড় ভূমিকম্পের ফলে পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে এই বংশাই নদীর সৃষ্টি হয়। বাঁশ বা বংশী থেকে ‘বংশাই’ নামের উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হয়। আবার কারো মতে, নদীর মৃদু ও মধুর স্রোতের ধ্বনি বাঁশির মতো হওয়ার কারণে এর নাম বংশী বা বংশাই রাখা হয়েছে। এই নদী পুরাতন ব্রহ্মপুত্র থেকে উৎপন্ন হয়ে জামালপুর হয়ে মধুপুর উপজেলায় প্রবেশ করে। এরপর বানার ও ঝিনাই নদীর শাখার সাথে মিলিত হয়ে দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে গেছে। এটি টাঙ্গাইল, সখিপুর, বাসাইল, মির্জাপুর ও কালিয়াকৈর অতিক্রম করে তুরাগ ও ধলেশ্বরী নদীর সাথে মিশেছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মধুপুর উপজেলা সদরের উত্তর পাশ দিয়ে বয়ে যাওয়া বংশাই নদীর দক্ষিণ তীরে (মধুপুর বধ্যভূমি স্মৃতিসৌধ এলাকা) পাকবাহিনী ও তাদের সহযোগীরা বহু নিরীহ মানুষকে ধরে এনে হত্যা করে নদীতে ফেলে দিত। তাদের স্মরণে পরবর্তীতে সেখানে মধুপুর বধ্যভূমি স্মৃতিসৌধ নির্মিত হয়। একসময়ের স্রোতস্বিনী বংশাই নদী বর্তমানে অবৈধ দখল, বাড়িঘর নির্মাণ এবং বর্জ্য ব্যবস্থাপনার কারণে সংকুচিত হয়ে অস্তিত্ব সংকটে পড়েছে। নদীর দুই তীর দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠায় এবং ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হওয়ায় এর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। সঠিকভাবে ড্রেসিং এবং দুপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলে আগেকার সেই প্রমত্তা বংশাই নদী তার পূর্ণ যৌবন ফিরে পাবে বলে আশা করেন বিজ্ঞ মহল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

মধুপুরের বংশাই নদী জোর কদমে চলছে পুনরুদ্ধারের কাজ

আপডেট সময় ০৮:৩৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬