গলাচিপা উপজেলার সার মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো: ইজাজুল হক বৃহস্পতিবার বেলা ১১ টায় পৌরসভার ০১নং ও ০৪নং ওয়ার্ডের লাইসেন্স প্রাপ্ত সার ডিলারদের দোকানঘর ও গুদামঘর আকস্মিকভাবে পরিদর্শন করেন। অভিযানে খুচরা সার বিক্রেতা মোঃ কাওছারুল আলম কে দোকানে বিশৃংখলার জন্য ২০০০ টাকা জরিমানা করা হয়।সার মজুদ, সার বিক্রি, বিক্রি রেজিস্টার ও সার বরাদ্দ সহ কালোবাজারে সার বিক্রি প্রতিরোধে এবং সার সিন্টিকেট পাচারকারীরা যেন কোন প্রকার কৃষকদের অস্থিরতা করতে না পারে, সে লক্ষ্যে এই পদক্ষেপ নেয়া হয়েছে। পরিদর্শনের সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আরজু আক্তার ও আইন শৃঙ্খলা বাহিনী অংশ নেয়। উপজেলা কৃষি অফিসার জানায় যে, গলাচিপা উপজেলায় সারের কোন সংকট নেই।
সংবাদ শিরোনাম
গলাচিপায় উপজেলা প্রশাসন সার ডিলারদের দোকান পরিদর্শন
-
খালিদ হোসেন মিল্টন (গলাচিপা) পটুয়াখালী - আপডেট সময় ০৪:৪১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- 85
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















