ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

সদরপুরে কৃষ্ণপুর ফুটবল টুর্ণামেন্টে সদরপুর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

ফরিদপুরের সদরপুরে কৃষ্ণপুর ফুটবল টুর্ণামেন্টে সদরপুর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শুক্রবার বিকালে কৃষ্ণপুর স্পোটিং ক্লাবের আয়োজনে সদরপুর ফুটবল একাদশ নগরকান্দা ফুটবল একাদশকে ফাইনালে ৩-২ গোলের ব্যাবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় প্রথমার্ধে সদরপুর ৩-১ গোলে এগিয়ে থাকে। দ্বিতীয়ার্ধে নগরকান্দা আরো একটি গোল করে পরাজয়ের ব্যবধান কমান। উভয় দলেই দেশের তারকা খেলোয়াড়রা অংশগ্রহণ করেন।এর মধ্যে নগরকান্দা ফুটবল একাদশের হয় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ইসা ফয়সাল ও জাহিদ হোসেন অংশগ্রহন করেন। এছাড়া দু’দলেই ঢাকার বড় দলের তারকা খেলোয়াড়রা অংশগ্রহণ করে। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যেদিয়ে খেলাটি শেষ হয়। হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করেন। দুপুর থেকেই নগরকান্দা, সদরপুর, ভাঙ্গা, চরভদ্রাসনসহ আশেপাশের এলাকা থেকে দর্শকরা আসতে শুরু করে। এক পর্যায় মাঠে তিল ধরার ঠাই থাকেনা। এসময় মাঠের আশপাশের উচু ভবনগুলোর ছাদে, গাছের মাথায় এমনকি মোবাইল ফোনের টাওয়ারে উঠে দর্শকদেরকে খেলা উপভোগ করার দৃশ্য চোখে পরে। আইনশৃঙ্খলা বাহিনীকে দর্শকদেরকে নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খেতে হয়, তবে কোনপ্রকার অঘটন ছাড়াই খেলাটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ শাওন। এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), মোঃ পলাশ উদ্দীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আল মামুন, সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জ্জামান বদু, নগরকান্দা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ-সভাপতি মাহাবুব আলী মিঞা, নগরকান্দা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামসুল হুদা হুদু, নগরকান্দা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বিলায়েত হোসেন লিটন, বিএনপি নেতা গোলজার হোসেন শরীফ, ওলামা দল নেতা মজিবুর রহমান, সদরপুর বিএনপির সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান সিকদার, কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান আখতারুজ্জামান তিতাস, কৃষ্ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ুম (হিরু) ও মোঃ বিল্লাল হোসেন ফকির, ডাঙ্গী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরদার সাইফুজ্জামান বুলবুল প্রুমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

সদরপুরে কৃষ্ণপুর ফুটবল টুর্ণামেন্টে সদরপুর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

আপডেট সময় ০১:৪৮:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬