ঢাকা ১১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo কয়রায় শিশুদের বিস্কুটের প্যাকেটে ভুল তারিখ: জনমনে বিভ্রান্তি ও প্রশাসনের পদক্ষেপ Logo নাজিরপুরে পুলিশ বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও একজন ইয়াবা ব্যবসায়ী আটক Logo পর্যাপ্ত লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে Logo আজ মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ

মঠবাড়িয়ায় গ্রাম পুলিশদের মধ্যে ২০টি বাইসাইকেল বিতরণ

পিরোজপুরের মঠবাড়িয়ায় ১১টি ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশদের দায়িত্ব পালনে গতিশীলতা বাড়াতে ২০টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে গ্রাম পুলিশদের হাতে এসব বাইসাইকেল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ। এসময় আরও উপস্থিত ছিলেন, মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাউর রাব্বি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাম পুলিশ ও দফাদাররা তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা এবং সরকারি বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দায়িত্ব পালনের সময় তাদের চলাচল সহজ করতে বাইসাইকেলগুলো সহায়ক হবে। এর মাধ্যমে গ্রামীণ পর্যায়ে আইনশৃঙ্খলা ও সরকারি সেবাসংক্রান্ত কার্যক্রম আরও গতিশীল হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার

মঠবাড়িয়ায় গ্রাম পুলিশদের মধ্যে ২০টি বাইসাইকেল বিতরণ

আপডেট সময় ০৭:৪৭:২৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬