ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন Logo কালিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন Logo দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত Logo গলাচিপায় (সি-পি-পি) স্বেচ্ছা সেবক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ Logo উখিয়ায় নলকূপের পাইপ দিয়ে গ্যাস নির্গমনের আগুন জ্বলবে আরো ১ সপ্তাহ, ২০০ মিটারের বাসিন্দাদের সরানোর পরামর্শ বাপেক্সের Logo কালীগঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি: লুট হওয়া বৈদ্যুতিক সামগ্রী উদ্ধার, গ্রেফতার ২ Logo স্বরূপকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সাবেক সেনা সদস্য সফিকুল ইসলাম Logo ফুলতলায় বরণপাড়া বায়োগ্যাস পল্লী উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বায়োগ্যাস উৎপাদনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি Logo টঙ্গী পশ্চিম থানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল Logo মধুপুরের বংশাই নদী জোর কদমে চলছে পুনরুদ্ধারের কাজ

লোহাগাড়ায় দৈনিক দিনকালের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সত্য, বস্তুনিষ্ঠতা ও পেশাগত দায়িত্বশীলতার মাধ্যমে মানুষের কথা তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজিদ বিন আখন্দ। তিনি বলেছেন, একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠায় স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের বিকল্প নেই। জাতীয় দৈনিক দিনকাল-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় লোহাগাড়া উপজেলা বিআরডিবি হলরুমে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে অতিথি ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। প্রধান অতিথি ইউএনও বায়েজিদ বিন আখন্দ বলেন, সাংবাদিকরা সমাজের অসংগতি, অনিয়ম ও মানুষের সমস্যা তুলে ধরে রাষ্ট্র ও সমাজকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই, বস্তুনিষ্ঠতা ও পেশাগত নীতিমালা অনুসরণ করা অত্যন্ত জরুরি। তিনি বলেন, গণমাধ্যমের শক্তি মানুষের আস্থা। সেই আস্থা ধরে রাখতে হলে কোনো ধরনের চাপ, প্রভাব বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিতে হবে। একই সঙ্গে তিনি স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয়গুলো আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরার আহ্বান জানান। সাংবাদিক কাইছার হামিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সাজ্জাদুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা যুবদলের ১নং সহ-সভাপতি আবু সেলিম চৌধুরী, উপজেলা যুবদলের আহবায়ক শাব্বির আহমেদ, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক এস এম জাকারিয়া, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান চৌধুরী মো. সালেহ এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলা সভাপতি অধ্যাপক হামিদুর রহমান। এ ছাড়া অনুষ্ঠানে লোহাগাড়া প্রেসক্লাবের সদস্য সচিব অধ্যাপক পুষ্পেন চৌধুরী, সাবেক সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক শাহাজাদা মিনহাজ, লোহাগাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম হোছাইন মেহেদী, সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, দৈনিক দিনকাল পাঠক ফোরামের সাধারণ সম্পাদক আরমানুল ইসলাম নবাব, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিজান, লোহাগাড়া প্রেস ইউনিটের সভাপতি নুরুল আলমসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, গণমাধ্যম কেবল সংবাদ প্রকাশের মাধ্যম নয়; এটি মানুষের অধিকার, সমাজের অনিয়ম এবং রাষ্ট্রের বিভিন্ন স্তরের জবাবদিহি নিশ্চিত করার অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি। তাই গণমাধ্যমকে আরও স্বাধীন, দায়িত্বশীল ও জনবান্ধব করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা। বক্তারা দৈনিক দিনকালের প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে দেশ ও মানুষের কথা তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষপর্বে অতিথি ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি ইউএনও মো. বায়েজিদ বিন আখন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন

লোহাগাড়ায় দৈনিক দিনকালের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় ০৮:২৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬