ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কুমার নদে শত বছরের অধিক পুরনো ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ভাঙ্গায় অবস্থিত কুমার নদে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজন কমিটির উদ্যোগে এবং ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের সভাপতিত্বে প্রতিযোগিতাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্থান থেকে প্রায় ২৫-৩০ টি ছোট বড় নৌকা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম – আহ্বায়ক ও ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব মোল্লা, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিটু মুন্সীসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। স্থানীয় সংসদ শহিদুল ইসলাম খান বাবুল বলেন, দীর্ঘ বছর পর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ, লাঠি খেলা, পুতুল নাচ, জারি সারিগানসহ আরো পুরনো দিনের ঐতিহ্য ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য। দুরদুরান্ত থেকে হাজার হাজার দর্শক নদীর দুই পাশে, আশেপাশের ভবনের ছাদে, ব্রীজের উপর দাঁড়িয়ে ও নদীতে নৌকা ট্রলার নিয়ে নৌকা বাইচ উপভোগ করেন। নৌকা বাইচ শেষে প্রধান ও বিশেষ অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ঐতিহ্যবাহী এ আয়োজনকে ঘিরে ভাঙ্গায় দিনব্যাপী উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ভাঙ্গা সদর বাজারসহ এর আশপাশে বসেছিলো মিষ্টান্ন, খেলনা, মাটির তৈরী জিনিসপত্র, কসমেটিক, খাবারের হোটেল, খই চিরা, পোশাকসহ বিভিন্ন ধরনের দোকান। প্রতিটি দোকানেই লক্ষ করা গেছে ক্রেতাদের প্রচন্ড ভিড়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

আপডেট সময় ০২:৩৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬