বান্দরবানের লামা প্রেসক্লাবের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক প্রতিদিনের সংবাদ’র লামা প্রতিনিধি মোঃ কামরুজ্জামান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার লামা প্রতিনিধি মো. নুরুল করিম আরমান। শুক্রবার লামা প্রেস ক্লাব মিলনায়তনে আনন্দঘন পরিবেশে প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ পরিবেশে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মুহাম্মদ নবীর উদ্দিন। নির্বাচনে সহ-সভাপতি পদে দৈনিক কালের কন্ঠ’র লামা প্রতিনিধি মোঃ তানফিজুর রহমান. যুগ্ম-সাধারণ সম্পাদক পদে জিটিভি ও দৈনিক চট্টগ্রাম মঞ্চ প্রতিনিধি মোঃ ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক খবর পত্রিকার লামা প্রতিনিধি মুহাম্মদ নবীর উদ্দিন, অর্থ-সম্পাদক পদে ডেইলি সান পত্রিকার প্রতিনিধি সাহাব উদ্দিন রিটু নির্বাচিত হন। এতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাহাব উদ্দিন রিটু, মংছিংপ্রং মার্মা । নব নির্বাচিত কমিটি আগামী তিন বছর সংগঠনের দায়িত্ব পালন করবেন বলে জানান প্রধান নির্বাচন কমিশনার মুহাম্মদ নবীর উদ্দিন। নির্বাচনকে ঘিরে প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নবনির্বাচিত নেতৃবৃন্দকে স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন ও লামা উপজেলায় কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। এসময় লামা থানার সেকেন্ড অফিসার নাছির উদ্দিন, প্রেসক্লাবের জমিদাতা মো. ইউছুপ আলী, লামা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল আহমদ, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আবুল হাসেম, গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম
লামা প্রেস ক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আরমান নির্বাচিত
-
তৈয়ব আলী (লামা) বান্দরবান - আপডেট সময় ০২:৩৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- 67
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















