ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান Logo দেশের পুনর্গঠনে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল: রুহুল কবির রিজভী Logo বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান Logo ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, ১০ মাসে প্রাণ গেল ৪০০ জনের Logo জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ Logo দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির Logo পাকিস্তান এবার অলআউট ১১০ রানে Logo বাজারে আসতে না আসতেই আইফোন ডুওর পর্দায় ফাটল Logo খিটখিটে মেজাজের সহকর্মীর সঙ্গে কাজ করতে করণীয় Logo ‘সিআইডি’র স্রষ্টা বিপি সিং মারা গেছেনব্রিজেন্দ্র পাল সিং

জাপানের সম্রাটের ঘোষণায় এশিয়ান গেমস শুরু

গতকাল শনিবার বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে জাপানের বন্দরনগরী নাগোয়ায় পর্দা উঠেছে ২০তম এশিয়ান গেমসের। জাপানের সম্রাট নারুহিতো গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। অলিম্পিকের চেয়েও বেশি সংখ্যক অ্যাথলেটের অংশ নেওয়া এই বহুমাত্রিক ক্রীড়া আসরটি শুরু হলো এ ঘোষণার মধ্য দিয়ে।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভাপতি কার্স্টি কভেন্ট্রির পাশে আসন গ্রহণের সময় জাপানের সম্রাট ও সম্রাজ্ঞীকে সম্মানজনক অভ্যর্থনা জানানো হয়।
সম্রাট নারুহিতো গেমসের উদ্বোধন ঘোষণা করলে নাগোয়ার পালোমা মিজু স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের করতালিতে চারিদিক মুখরিত হয়ে ওঠে।
দুই ঘন্টার আয়োজনে জাপানের কৃষ্টি-সংষ্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে। বিভিন্ন গেমসে বিশেষ করে অলিম্পিকে স্বর্ণপদক জয়ী জাপানীজ সাবেক এ্যাথলেটরা এশিয়ান অলিম্পিক কাউন্সিলের (ওসিএ) পতাকা বহন করে নিয়ে আসেন।
গেমসের মশালও বহন করেছেন বিভিন্ন সময় অলিম্পিকে স্বর্ণপদকজয়ী সাবেক এ্যাথলেটরা। আজ রোববার সকালে পুরুষদের ব্যক্তিগত ট্রায়াথলনে হবে প্রথম স্বর্ণপদকের লড়াই। ৪০টিরও বেশি খেলায় এশিয়ার সেরা অ্যাথলেটরা প্রতিদ্বন্দ্বীতা করবেন। আসর শেষ হবে ৪ অক্টোবর।
এনিয়ে তৃতীয়বারের মত জাপানের এশিয়ান গেমস আয়োজিত হচ্ছে। এর আগে ১৯৫৮ সালে টোকিও ও ১৯৯৪ সালে হিরোশিমায় এই গেমস অনুষ্ঠিত হয়েছিল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান

জাপানের সম্রাটের ঘোষণায় এশিয়ান গেমস শুরু

আপডেট সময় ১১:১৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬